for Add

জন্মদিনে মাশরাফিকে আইসিসির শুভেচ্ছা

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আজ জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে তিনি নড়াইলে জন্মগ্রহণ করেন।

মাশরাফির ৩৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিজেদের ভেরিফাইড পেইজে মাশরাফির উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘৩৬ টেস্ট, ২২০ ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি। ৩৯০ আন্তর্জাতিক উইকেট এবং ২৯৫৫ রান। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যা তার দেশের হয়ে সর্বোচ্চ। মাশরাফি বিন মর্তুজাকে জন্মদিনের শুভেচ্ছা।’

২০০১ সালের ৮ নভেম্বর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয় মাশরাফির। জিম্বাবুয়ে দলের ওই সফরেই ওয়ানডে অভিষেক ঘটে তার। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি।

হাঁটুর ইনজুরির কারণে টেস্ট ক্যারিয়ার দীর্ঘ না হলেও সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন মাশরাফি। ২২০ ওয়ানডেতে ২৭০ ও ৫৪ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট নেন তিনি। ৩৬ টেস্টে ৭৮ উইকেটও রয়েছে মাশরাফির।

ক্রিকেট ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল ছিলেন মাাশরাফি। তার নেতৃত্বে ৮৮ ওয়ানডেতে ৫০ জয় ও ২৮টি টি-টোয়েন্টিতে ১০ জয় পেয়েছে বাংলাদেশ। ১ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন মাশরাফি।

ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি মাশরাফি। তবে সাম্প্রতিক সময়ে ২২ গজেও দেখা যায়নি তাকে। ২০২০ সালের মার্চে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add