for Add

আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল তাদের সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের আগে নিজ বাসভবনে ক্রিকেটারদের সাথে এক সৌজন্য সাক্ষাতে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান তিনি।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদেরকে হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এ হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের এ দলটি বিশ্বকাপের মঞ্চে ভাল করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভাল করতে হলে সবাইকে পারফরমেন্স করতে হবে। নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিতে হবে ক্রিকেটারদের।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলেও খুব শিগগিরই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে জানান ইমরান। তিনি বলেন, ‘পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।’

ইমরানের মত একই সুরে কথা বলেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। বিশ্বকাপের মঞ্চে ঢেলে দিয়ে সাফল্যকে সঙ্গী করতে বাবরদের উদ্দেশ্যে বার্তা দেন রমিজ।

আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে পাকিস্তান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add