for Add

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ওমানে বাছাইপর্ব দিয়ে শুরু হবে আসরটি। বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। বাছাইপর্বের তিন ম্যাচে দলের সাথে পরামর্শক হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পরামর্শক হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। জাতীয় দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবেও তিনি কাজ করবেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং পেশায় জড়িয়ে পড়েন জয়াবর্ধনে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে সফল তিনি। আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে আছেন জয়াবর্ধনে। ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বাইয়ে হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন তিনি। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের কোচও ছিলেন জয়াবর্ধনে। ইংল্যান্ডে দ্য হান্ড্রেডের প্রথম আসরে চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বেও ছিলেন এ ডান-হাতি ব্যাটসম্যান।

চর্তুদশ আইপিএলের বাকি পর্ব চলছে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল শেষে ওমানে শ্রীলঙ্কা দলের সাথে যোগ দিবেন তিনি। ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে বাছাইপর্ব। বাছাইপর্বে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

জাতীয় দলের সাথে স্বল্প মেয়াদে হলেও শ্রীলঙ্কা যুব দলের সাথে পাঁচ মাসের জন্য পরামর্শক ও মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়াবর্ধনে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপকে সামনে রেখে দলকে গড়ে তুলবেন তিনি। জয়াবর্ধনের ব্যাপারে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘নতুন ভূমিকায় আমরা মাহেলাকে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। শ্রীলঙ্কা দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথে তার উপস্থিতি খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add