for Add

টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে নেপাল যাচ্ছেন তামিম

হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণে সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি।

রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম নেট বোলারদের সাথে ব্যাটিং অনুশীলন করেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়ে ক্রিকেট থেকে ছিটকে পড়েন তিনি। পুরোপুরি সুস্থ হতে ৮-১০ সপ্তাহ বিশ্রামের প্রয়োজন ছিল তামিমের।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জিম্বাবুয়ের, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন তামিম।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকেও নিজেকে সরিয়ে নেন তামিম। কারণ তার অনুপস্থিতিতে যারা দলে নিয়মিত ছিলেন, তাদের দলে সুযোগ দিতেই এমন সিদ্বান্ত নেন তিনি। একটি ভিডিও বার্তায় তামিম আরো বলেন, সিদ্ধান্ত নেয়ার আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং নির্বাচকদের সাথে কথা বলেছেন।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে খারাপ সম্পর্কের কারণে তামিম বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে মাহমুদুল্লা বা তামিম কেউই এই বিষয়ে কোন মন্তব্য করেননি। আর দুই সিনিয়র খেলোয়াড়ের মধ্যে কোন সমস্যা নেই বলে জানান বিসিবি সভাপতি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রাফট স্কোয়াডে থাকলেও নিজ থেকেই আসন্ন আসরে না খেলার সিদ্বান্ত নেন তামিম। তাই তাকে ছাড়াই দল ঘোষণা করেন নির্বাচকরা। ২০২০ সালের মার্চ থেকে কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তামিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলেও নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন তামিম। বিসিবি থেকে অনাপত্তিপত্রও নিয়েছেন তিনি। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) অনুষ্ঠিত হবে। জানা গেছে আগামী ২৩ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম।

প্রাথমিকভাবে ইপিএলের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার পরিকল্পনা ছিল তামিমের। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে ও প্রতিশ্রুতির কারণে ইপিএল খেলবেন তিনি।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add