for Add

স্থগিত আইপিএল আজ মরুরদেশে শুরু হচ্ছে

সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হচ্ছে ইন্ডিয়ন প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্দশ আসরের বাকি অংশ। এর আগে গত মে মাসে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় মাঝপথে নিজ দেশে স্থগিত হয়েছিল আসরটি। সে সময় ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। চার মাস পর মরুরদেশে শুরু হচ্ছে স্থগিত আইপিএলের বাকী ৩১টি ম্যাচ।

প্রথম দিনই বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। প্রথম লেগে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৪ উইকেটে হারিয়েছিল রোহিত শর্মার মুম্বাই।

তবে বাকি অংশে অনেক তারকাকেই খেলতে দেখা যাবে না। ইংল্যান্ডের বেন স্টোকস, জশ বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জোফরা আর্চার ও ক্রিস ওকস খেলবেন না।

স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই অংশ দেখা যাবে না অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে। ২০২০ সালের নিলামে ২ মিলিয়ন ডলারে তাকে দলে নিয়েছিল কলকাতা।

ইংল্যান্ডের কিছু খেলোয়াড় ইনজুরিতে আছেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কিছু খেলোয়াড় বিশ্রাম নিয়েছেন। আবার অনেকের সরে যাওয়াটা প্রশ্নবিদ্ধ করেছে। কারণ গেল সপ্তাহে করোনার কারণে ম্যানচেষ্টারে ভারত-ইংল্যান্ড টেস্ট বাতিল হয়। বাতিল হবার পরই আইপিএল না খেলার সিদ্বান্ত জানান বেয়ারস্টো, মালান, ওকস।

এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘কিছু খেলোয়াড় তাদের প্রত্যাহারের বিষয়টি আগ থেকেই আমাদের জানিয়েছে। কিন্তু তাদের মধ্যে একজনের ব্যবহারে খুবই অপেশাদার চিত্র ফুটে উঠেছে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, টেস্টের আগে ভারতের খেলোয়াড়রা করোনাভাইরাস বিস্তারে ভয় পেয়েছিল।

কিন্তু ইংল্যান্ডের কিছু ধারাভাষ্যকার ও সাবেক খেলোয়াড়রা জানান, অর্থের জন্য আইপিএলকে প্রাধান্য দিয়েছে ভারতের খেলোয়াড়রা।
কিন্তু আইপিএলকে প্রাধান্য দেয়ার বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করেছে ভারতের ম্যানেজমেন্ট। দুবাইয়ে থাকা ভারতের ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘দুর্ভাগ্যজনক যে আমাদের এখানেই তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল।’

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ভার্সনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়া কোহলি আরও বলেন, ‘কিন্তু কোভিডের পরিস্থিতি খুবই অনিশ্চিত।’ তিনি বলেন, ‘যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। আশা করি, আমরা একটি ভাল, শক্তিশালী এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে সক্ষম হবো এবং একটি মানসম্মত আইপিএল আয়োজন করতে পারবো।’

আট দলের এই আসরের প্রথম অংশ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস। এরপরই আছে, চেন্নাই, ব্যাঙ্গালুুরু ও মুম্বাই।
টুর্নামেন্টের বাকী ৩১ ম্যাচ হবে দুবাই, শারজাহ ও আবু ধাবিতে। ১৫ অক্টোবর দুবাইয়ে ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি। আইপিএলের ফাইনাল শেষ হবার দু’দিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add