for Add

মেসির অভিষেক ম্যাচে এমবাপ্পে ঝলকে জিতলো পিএসজি

দলে যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসির অভিষেকে অপেক্ষায় ছিল প্যারিসের ফুটবল ভক্তরা।

অবশেষে ফরাসি লিগে পিএসজির চতুর্থ ম্যাচে অভিষেক ঘটল মেসির। মেসির অভিষেক ম্যাচে ঝলক দেখালেন কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে পিএসজি ২-০ গোলে হারিয়েছে রেইমসকে। ১৬ ও ৬৩ মিনিটে গোল দু’টি করেন এমবাপ্পে।

গতরাতে রেইমসের মাঠে শুরুতেই একাদশে ছিলেন না মেসি। তাই ফুটবলপ্রেমিদের নজর ছিল পিএসজির বেঞ্চের দিকে। মেসির নামার অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে ৬৬ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমারের পরিবর্তে মাঠে নামেন মেসি। ততক্ষণে এমবাপ্পের দুই গোলে ম্যাচ জয়ের পথ তৈরি করে ফেলে মরিসিও পচেত্তিনোর দল।

১৬ মিনিটে পিএসজিকে প্রথম গোলের স্বাদ নেন এমবাপ্পে। ডান প্রান্ত দিয়ে আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসে হেডে গোল করেন এমবাপ্পে। টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের প্রথমার্ধে দাপট দেখানো পিএসজি দ্বিতীয়ার্ধেও আধিপত্য অব্যাহত রাখে। সেই সুবাদে ৬৩ মিনিটে দ্বিতীয় গোল পায় তারা। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে কাটিয়ে এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ান আচরাফ হাকিমি। ফাঁকায় বল পেয়ে গোল করতে ভুল করেননি এমাবাপ্পে।

পিএসজির দ্বিতীয় গোলের ৩ মিনিট পর পুরো স্টেডিয়ামে আনন্দে মেতে উঠে। ম্যাচটি ছিলো পিএসজির প্রতিপক্ষ রেইমসের মাঠে। কিন্তু স্বাাগতিক দর্শকরাও মেসিকে স্বাগত জানাতে ভুল করেননি। গ্যালারি থেকে ‘মেসি..মেসি..মেসি’ চিৎকারে ফুটবল বিশ্বের ক্ষুদে যাদকুরকে বরণ করে নেয় প্যারিসবাসী।

মাঠে নামার পর নিজেকে সতীর্থদের মানিয়ে নিতে মোটেও সময় ব্যয় করেননি মেসি। ৭১ মিনিটে রেইমসের একজনকে কাটিয়ে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করেন মেসি। এরপর বল দিয়েছিলেন এমবাপ্পেকে। পরবর্তীতে মেসিকে বল দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন এমবাপ্পে। আর সেখানে ভেস্তে যায় মেসির করা আক্রমণটি। শেষদিকে, আবারো আক্রমণের চেষ্টা করেছিলেন মেসি। কিন্তু সেটিও কাজে না লাগলে, প্রথম ম্যাচে গোলবিহীনই ছিলেন মেসি।

চার ম্যাচের সবক’টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে পিএসজি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add