for Add

স্বপ্নের ফাইনালে ম্যানসিটি

রিয়াদ মাহরেজের জোড়া গোলের ওপর ভর করে অবশেষে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে তারা ২-০ গোলে গতবারের ফাইনালিস্ট প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

প্রথম লেগে পিএসজির মাঠে ২-১ গোলের জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটি দু গোলের জয় পেলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে পিএসজি ম্যাচের শুরুতেই সম্ভাব্য একটা গোলের আশা তৈরি করে ফেলেছিল। কিন্তু ভিএআরে সিদ্ধান্তে তাদের সে স্বপ্ন ভেস্তে যায়। রেফারি যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন তাতে টিভি রিপ্লেতে দেখা যায় আলেকসান্দার জিনচেঙ্কোর হাত আর কাঁধের কাছাকাছি জায়গায় বল লাগলে হাতে নয় বলটা কাঁধেই লেগেছিল।

তবে ম্যাচের ১১ মিনিটে দুর্ভাগ্যজনকভাবে পিএসজি গোল খেয়ে বসে। কেভিন ডে ব্রুইনের শট মার্কিনিয়োসের পায়ে লেগে দিক পাল্টে বক্সের ডানদিকে চলে গেলে সেই বল পেয়ে গোল করতে ভুল করেননি মাহরেজ। তিনি কোনাকুনি শটে কেইলর নাভাসকে পরাস্ত করেন। ফলে ১-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

পিছিয়ে পড়েও পিএসজি দুটি চমৎকার সুযোগ পেয়েছিল। একবার মার্কিনিয়োসের হেড ক্রসবারে লেগে যায়। দ্বিতীয়বার এদেরসনের ভুল পাসে বল পেয়েছিলেন ডি মারিয়া। কিন্তু তার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপে। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ার মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে ছিলেন না দলে। তবে নেইমার মাঠে থাকলেও নিজের ছায়া হয়ে থেকেছেন। তবুও প্রথমার্ধ তারা ভালই দাপট দেখিয়ে কিছু সম্ভাব্য গোলের উৎস তৈরি করেছিল।

কিন্তু বিরতির পর পিএসজি লড়াইয়ে ফেরার মতো ফুটবল খেলতে পারেনি। প্রতিপক্ষ হিসেবে নিজেদের মাঠে দুর্দান্ত লড়েছে ম্যানচেস্টার সিটি। ৬৩ মিনিটে বাঁ দিক থেকে পাল্টা আক্রমণ পেয়ে ডি ব্রুইনেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ফোডেন। এরপর ফিরতি পাসে তিনি ডান দিকে মাহরেজকে দিলে এ তরুণ মিডফিল্ডার কোনাকুনি শটে দলের ব্যবধান দ্বিগুণ করে। ফলে স্বাগতিকরা এগিয়ে যায় ২-০ গোলে।

ম্যাচের এক পর্যায় ম্যানসিটি-পিএসজি লড়াইয়ে তুষারে মাঠের অনেক জায়গা ঢেকে গেলে স্বাভাবিক ছন্দে বিঘ্ন ঘটে। এর পর আবার বিরতির পর বৃষ্টি নামে। তারপরও দুর্দান্ত সিটিকে থামাতে পারেনি পিএসজি। এরমধ্যে ৬৯ মিনিটে সাইডলাইনে বাইরে সিটির অধিনায়ক ফের্নানদিনিয়োকের পায়ে অহেতুক পাড়া দিয়ে দি মারিয়া লাল কার্ড পেলে পিএসজি পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

উল্লেখ্য আগামী ২৯ মে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ম্যানসিটি শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ৬ মে রিয়াল মাদ্রিদ ও চেলসির ম্যাচে্র মাধ্যমেই ম্যানসিটির প্রতিপক্ষ চূড়ান্ত হবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add