for Add

সারাদিনের সাফল্য মাত্র একটি উইকেট

কেবল প্রথম ঘণ্টা বলা যায় বাংলাদেশের, কিংবা প্রথম সেশনে উইকেট না এলেও ভালোই ঝাঁজ ছিল বোলারদের। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের তখন চাপে ফেলা গিয়েছিল। ক্যাচ না ফসকালে পরে সেই চাপ থেকে উইকেটও আসত। কিন্তু এরপর বাকি দিনে কেবল হতাশার গল্প। উদ্বোধনী জুটিতেই এলো দুশোর বেশি রান, দুই ওপেনারই করলেন সেঞ্চুরি। সারাদিনে উইকেট পড়ল কেবল একটি।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন চরম হতাশায় কাটল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে গিয়ে ১ উইকেটেই ২৯১ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৮ রান করে ফেরার পর লাহিরু থিরিমান্নে তুলে নেন সেঞ্চুরি, তিনি অপরাজিত আছে ১৩১ রানে। সঙ্গী ওসাদা ফার্নেন্দোর রান ৪০ ।

উদ্বোধনী জুটিতে ২০৯ রান আনার পর দ্বিতীয় উইকেট জুটিতেও এসে গেছে ৮২ রান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পান অভিষিক্ত শরিফুল ইসলাম। উইকেট না পেলেও ভালো বল করেছেন তাসকিন আহমেদ।

দিনের তিন সেশনে রানের গতি উঠানামা করেছে। প্রথম সেশনে ২৭ ওভারে ৬৬ রান তুলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ছিল সতর্ক অবস্থায়। দুই ওপেনারই শুরুর কঠিন সময়টা দাঁত কামড়ে পার করে দেওয়ার পণ নিয়েছিলেন।

ফলও মিলেছে। দ্বিতীয় সেশনে ওভার প্রতি প্রায় চারের কাছাকাছি রান এসেছে। ৩২ ওভারে স্বাগতিক ওপেনাররা তুলেন বিনা উইকেটে ১২২ রান। শেষ সেশনেই পড়েছে দিনের একমাত্র উইকেট। ওই সেশনে প্রথম ঘণ্টায় মন্থর হয়ে যায় রানের গতি। তবে ৩২ ওভারে পরে ঠিকই আরও ১০৩ রান যোগ করে নেয় স্বাগতিকরা।

চা-বিরতির পর ফিরে দ্রুত রান বাড়ানোর তালে ছিলেন করুনারত্নে। আগের সেশনে সেঞ্চুরি করা লঙ্কান অধিনায়ক খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। দলের রানও পেরিয়ে গিয়েছিল বিনা উইকেটে দুশো। হতাশা বাড়তে থাকা অবস্থায় তাকে ফেরান অভিষিক্ত শরিফুল।

তার বলে খোঁচে মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন করুনারত্নে। লিটন দাস দারুণ দক্ষতায় নিচু ক্যাচ জমান গ্লাভসে। ২০৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ২৮ রানে তাসকিনের বলে নাজমুল হোসেন শান্ত স্লিপে ক্যাচ ফেলে দিলে জীবন পান তিনি। জীবন পাওয়ার করুনারত্নে যোগ করেন আরও ৯০ রান।

শুরুর দিকে হাফ চান্স দিয়েছিলেন থিরিমান্নেও। তাসকিনের বলে পয়েন্ট মিরাজ তার নাগাল পাননি।

চা-বিরতির আগে ৮০ রানে থাকা আরেক ওপেনার থিরিমান্নে তিন অঙ্কে যেতে তাড়াহুড়ো করেননি। অনেকটা সময় নিয়ে এগুতে থাকেন তিনি। করুনারত্নে আউট হওয়ার পর ওসাদা ফার্নেন্দোর সঙ্গে গড়ে উঠে তার জুটি। ২১৮ বলে সেঞ্চুরিতে পৌঁছান এই বাঁহাতি।

শেষ সেশনে তাসকিন অফ স্টাম্পের বাইরের লাইনে বল করে তাকে নাড়াতে চেয়েছিলেন, কাজ হয়নি। শেষ বিকেলে কিছুই হচ্ছে না দেখে দ্বিতীয় নতুন বল নিয়ে চেষ্টা করা হতো একমাত্র বিকল্প। কিন্তু ৮০ ওভারের পর নতুন বল এভেইলেবল হলেও বাংলাদেশ অকারণে অপেক্ষা করল আরও পাঁচ ওভার।

নতুন বল নিয়ে উইকেট না পেলেও দিনের একদম শেষ ওভারে থিরিমান্নেকে ফেরানোর অবস্থায় গিয়েছিল বাংলাদেশ। শরিফুলের ভেতরে ঢোকা বলে তাকে এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়েছিলেন মাঠের আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় বল যাচ্ছে স্টাম্পের উপর দিয়ে।

হতাশার দিনে শেষ বিকেলে তাই আর আলো দেখা হয়নি মুমিনুল হকের দলের।

সংক্ষিপ্ত স্কোর

(প্রথম দিন শেষে)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৯১/১ (করুনারত্নে ১১৮, থিরিমান্নে ব্যাটিং ১৩১, ওসাদা ব্যাটিং ৪০; রাহি ০/৪৭, তাসকিন ০/৬৯, মিরাজ ০/৬৭, শরিফুল ১/৫২, তাইজুল ০/৫৬)

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add