for Add

টানা চতুর্থবার লিগ শিরোপা উঠলো সিটির ঘরে

গত ১৭ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে চেলসির কাছে হেরে চতুর্মুকুট জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটির। তবে ত্রিমুকুট জয়ের স্বপ্ন টিকে ছিল ষোলোআনা।

সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গেলে রোববার লিগ কাপের ফাইনালে জয় ছাড়া গতি ছিল না পেপ গার্দিওলা গার্দিওলার দলের। টটেনহ্যামকে হারিয়ে সেই স্বপ্ন দারুণভাবে জিইয়ে রাখল সিটি। ল্যাপোর্তের করা একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে রোববার টানা চতুর্থবার লিগ কাপ ঘরে তুলল তারা।

সিটির প্রিমিয়র লিগ জয় এখন সময়ের অপেক্ষা। সুতরাং, চ্যাম্পিয়ন্স লিগে আর মাত্র দু’টি হার্ডলস পেরোলেই ত্রিমুকুট ঢুকবে সিটির ক্যাবিনেটে। যদিও সেই উচ্চাশা ছেড়ে আপাতত মঙ্গলবার পিএসজি ম্যাচেই মনোনিবেশ করেছে সিটি।

তার আগে রোববার রাতে ওয়েম্বলিতে ৮ হাজার দর্শক সমাগমে অনুষ্ঠিত হয়ে গেল লিগ কাপ বা ক্যাবারো কাপের মেগা ফাইনাল। ১৩ মাস পর ইংল্যান্ডের কোনও ফুটবল স্টেডিয়ামে বসে ম্যাচ দেখলেন দু’দলের সমর্থকেরা। যদিও প্রত্যেককেই স্টেডিয়ামে প্রবেশ করতে হয়েছিল প্রস্তাবিত কোভিডের নেগেটিভ রিপোর্ট নিয়ে।

যাইহোক, এদিন ওয়েম্বলিতে কিক-অফের বাঁশি বাজার পর থেকে কার্যত গোটা ম্যাচের রাশ নিজেদের হাতে রেখে দেয় পেপ গার্দিওলার ছেলেরা। স্কোরলাইন দেখে মনে হতেই পারে কষ্টার্জিত জয় এসেছে সিটির।

কিন্তু পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যাবে সারা ম্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোল লক্ষ্য করে ২১ টা শট নিয়েছে সিটি। সেখানে কেন চোট সারিয়ে শুরু করলেও টটেনহ্যাম মাত্র ২টি শট নিয়েছে গোল লক্ষ্য করে।

বল পজেশন ৩৭ শতাংশ। সবমিলিয়ে এদিন সিটির পক্ষে স্কোরলাইন কিংবা ম্যাচ আরও সহজ হতে পারত। কিন্তু হুগো লরিস এবং সিটি স্ট্রাইকারদের ব্যর্থতায় ৮১ মিনিট অবধি গোলদুর্গ অক্ষত ছিল স্পারসের।

তবে ৮২ মিনিটে কেভিন দি ব্রুয়েনার ফ্রি-কিক ডেডলক ভাঙে স্পারস রক্ষণের। বেলজিয়ানের সেটপিস থেকে নিজেকে উচ্চতায় নিয়ে গিয়ে হেডে জয়সূচক গোল করে যান ল্যাপোর্তে। ফরাসি ডিফেন্ডারের গোলেই ক্যাবারো কাপ নিশ্চিত হয় সিটির।

খালি হাতেই ফিরতে হয় রিয়ান ম্যাসনের ছেলেদের। এই খেতাব জয় সিটির হয়ে পেপ গার্দিওলার সপ্তম মেজর ট্রফি জয়। লক্ষ্য এবার ত্রিমুকুট। যার মধ্যে আগামী সপ্তাহের মধ্যে প্রিমিয়র লিগও সম্ভবত দখলে নিয়ে নেবেন দি ব্রুয়েনারা।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add