for Add

সুপার ওভারে হায়দরাবাদকে হারাল দিল্লি

সুপার সানডে’তে সুপার ওভার। চলতি আইপিএলে প্রথমবার সুপার ওভারের মুখ দেখল রোববার ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচ। আর সুপার ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চলতি আইপিএলে চতুর্থ জয় তুলে নিল দিল্লি। রান-রেটে এগিয়ে থেকে আরসিবিকে পেছনে ফেলে দ্বিতীয়স্থানে পৌঁছে গেল রিশাভ পান্তের দল।

একাদশে একটি করে পরিবর্তন করে এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে দুই দল। ললিত যাদবের পরিবর্তে দিল্লি একাদশে ফেরেন অক্ষর প্যাটেল। অন্যদিকে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে সানরাইজার্স একাদশে অভিষেক হয় জগদীশন সুচিতের।

টস জিতে প্রথমে ব্যাটিং’য়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। চেন্নাই’য়ের পিচে পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান ফের দুর্দান্ত একটা শুরু এনে দেন ক্যাপিটালসকে। ওপেনিং জুটিতে ওঠে ৮১ রান। ধাওয়ান ২৬ বলে ২৮ রান করে ফিরলেও চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করেন পৃথ্বী।

৩৯ বলে ৫৩ রান করে রান-আউট হয়ে ফেরেন ওপেনার পৃথ্বী। এরপর অধিনায়ক পান্তের ২৭ বলে ৩৭ এবং স্টিভ স্মিথের ২৫ বলে অপরাজিত ৩৪ রানের সৌজন্যে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে দিল্লি। ৩১ রানে ২টি উইকেট নেন সিদ্ধার্থ কৌল। ৩১ রানে একটি উইকেট নেন রশিদ খান।

জবাবে ওয়ার্নার দ্রুত ফিরলেও মেজাজেই শুরু করেছিলেন বেয়ারস্টো। ৩টি চার এবং ৪টি ছয়ে ১৮ বলে ৩৮ রানের দুরন্ত ক্যামিও খেলে আউট হন ইংরেজ ওপেনার। বাকি সময়টা একা কুম্ভে লড়াই করেন কেন উইলিয়ামসন। ন’নম্বর ব্যাটসম্যান জগদীশন সুচিত ছাড়া দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি আর কোনও ব্যাটসম্যান। ৫১ বলে ৬৬ রানে অপরাজিত উইলিয়ামসন সুচিতের সাহায্য না পেলে কোনওভাবেই ম্যাচ টাই করতে পারতেন না।

শেষ ওভারে সানরাইজার্সের জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। রাবাদাকে একটি বাউন্ডারি হাঁকান উইলিয়ামসন। এরপর তৃতীয় বলে প্রোটিয়া পেসারকে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান সুচিতা। কিন্তু শেষরক্ষা হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রানেই থামে সানরাইজার্সের ইনিংস। ৬ বলে ১৪ অপরাজিত থাকেন সুচিতা।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ব্যাট হাতে নামেন ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন। কিন্তু অক্ষরের স্পিনের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি দু’জনে। একটি বাউন্ডারি সহযোগে মাত্র ৭ রান দেন বাঁ-হাতি স্পিনার। পন্ত-ধাওয়ানের সামনে দারুণ প্রচেষ্টা করেও সেই রান ডিফেন্ড করতে পারেননি রশিদ খান। শেষ বলে ম্যাচ জিতে নেয় দিল্লি।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add