for Add

কোহলিদের ধরাশায়ী করল ধোনির চেন্নাই

প্রথম চার ম্যাচে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল পঞ্চম ম্যাচে এসে মুখ থুবড়ে পড়ল তারাই। সৌজন্যে রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ অল-রাউন্ড পারফরম্যান্স। ব্যাট হাতে ইনিংসের অন্তিম ওভারে ৩৭ রান সংগ্রহ করার পর বল হাতে ৩ উইকেট, সঙ্গে একটি রান-আউট। সবমিলিয়ে জাড্ডুর ক্লিনিক্যাল পারফরম্যান্সে ধরাশায়ী আরসিবি।

রোববার ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ব্যাটিং’য়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুটা ভালো করেন চেন্নাই’য়ের দুই ওপেনার। রুতুরাজ-ডু’প্লেসির ওপেনিং পার্টনারশিপে ওঠে ৭৪ রান। ২৫ বলে ৩৩ রান করে আউট হন গত ম্যাচে অর্ধশতরান করা রুতুরাজ।
লম্বা হয়নি রায়নার ইনিংস। ১৮ বলে ২৪ রান করে ফেরেন বিশ্বস্ত এই ব্যাটসম্যান। তবে ফের অর্ধশতরানে দলকে ভরসা জোগান ডু’প্লেসি। ৪১ বলে ৫০ রান করে রায়নার ঠিক পরের বলেই হর্ষল প্যাটেলের শিকার হন প্রোটিয়া ব্যাটসম্যান।

উইকেট থাকলেও সিএসকে’র রানে গতি আসছিল না। এরপর রায়াডু-জাদেজা দলের রানের গতি বাড়াতে উদ্যোগী হন। কিন্তু রায়াডুর ইনিংস দীর্ঘ হয়নি। ৭ বলে ১৪ রান করে ডাগ-আউটে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে থামানো যায়নি জাদেজাকে। অন্তিম ওভারে হার্ষাল প্যাটেলকে বেদম প্রহার করে ৩৭ রান সংগ্রহ করেন ‘জাড্ডু’।

এক লহমায় সমস্ত হিসেব-নিকেশ বদলে যায়। মাত্র ২৫ বলে বিস্ফোরক অর্ধশতরান করে জ্বলে ওঠেন জাদেজা। অন্তিম ওভারে হর্ষলকে টানা ৪টি ছয়-সহ মোট ৫টি ছক্কা হাঁকান জাদেজা। যার মধ্যে একটি নো-বল ছিল। সঙ্গে অন্তিম ওভারে একটি বাউন্ডারিও আসে জাদেজার ব্যাটে। শেষ অবধি ২৮ বলে ৪টি চার এবং ৫টি ছক্কা সহযোগে ৬২ রানে অপরাজিত থাকেন জাদেজা। ৪ উইকেট হারিয়ে চেন্নাই’য়ের ইনিংস থামে ১৯১ রানে।

জবাবে পারিক্কল শুরুটা করেছিলেন ঝড়ো গতিতে। দলীয় ৪৪ রানের মাথায় ৮ রানে ফেরেন কোহলি। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আরসিবি’র ব্যাটিং লাইন-আপ। ১৫ বলে ঝোড়ো ৩৪ রান করে আউট হন পারিক্কল।

এরপর একে একে ফেরেন ওয়াশিংটন, ম্যাক্সওয়েল, ডি’ভিলিয়ার্সরা। ম্যাক্সওয়েল বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাঁকে ২২ রানে ফেরান ব্যাট হাতে নায়ক জাদেজা। এছাড়াও জাড্ডুর ঝুলিতে ওয়াশিংটন, এবিডি’র উইকেট।

এবিডি ফেরেন ৪ রানে, ড্যান ক্রিশ্চিয়ানকে ১ রানের মাথায় রান-আউট করেন জাদেজাই। ১৩.১ ওভারে ৯৪ রানেই ৮ উইকেট খুঁইয়ে বসে আরসিবি। যদিও শেষ অবধি ২০ ওভার সম্পূর্ণ ব্যাটিং চালিয়ে যায় আরসিবি।

৯ উইকেটে ১২২ রান তুলে শেষ করে কোহলির দল। সবমিলিয়ে ৬৯ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে চলে গেল চেন্নাই।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add