for Add

চেলসির জয়ের দিনে পয়েন্ট খোয়ালো লিভারপুল

টিমো ওয়ার্নারের একমাত্র গোলে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে পরাজিত করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা কিছুটা হলেও নিশ্চিত করে ফেলেছে চেলসি। এদিকে নিউক্যাসল ইউনাইটেডের সাথে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।

জার্মান তারকা ওয়ার্নার গত ২২ ম্যাচে মাত্র দ্বিতীয় গোল করার সুযোগ কাজে লাগিয়েছেন। ম্যাচের ৪৩ মিনিটে তিনি জয়সূচক গোল করেন। আর এ জয়ের মাধ্যমে ব্লুজরা শীর্ষ চারে নিজেদের অবস্থান ধরে রাখার পথে বেশ খানিকটা এগিয়ে গেল। পঞ্চম স্থানে থাকা হ্যামার্সদের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের চতুর্থ স্থানটা সুসংহত করেছে থমাস টাচেলের দল।

আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে কঠিন লড়াইয়ের মুখে পড়তে যাচ্ছে চেলসি। যে কারণে টাচেল শনিবার মূল দলে ৬টি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন। যদিও ইনজুরি আক্রান্ত ওয়েস্ট হ্যাম মিখাইল এন্টোনিও, ডিক্লান রাইস ও এ্যারস ক্রেসওয়েলের অনুপস্থিতিতে দল অনেকটাই দূর্বল হয়ে পড়েছিল। আর এ সুযোগ চেলসিও বেশ আক্রমণাত্মক ম্যাচ উপহার দিয়েছে।

এদিকে অ্যানফিল্ডে নিউক্যাসলের সাথে শনিবার ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর পর লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন তার দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা রাখে না। ম্যাচের তিন মিনিটেই মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে গিয়েছিল রেডরা। কিন্তু স্টপেজ টাইমে বদলী মিডফিল্ডার জোসেফ উইলকের গোলে সমতা ফেরায় নিউক্যাসল। এর আগে আরেক বদলী খেলোয়াড় কালুম উইলসন সফরকারীদের হয়ে সমতা ফেরালেও হ্যান্ডবলের কারণে ভিএআর প্রযুক্তি সেই গোলটি বাতিল করে দেয়।

এ ড্রয়ে চতুর্থ স্থানে থাকা চেলসির তুলনায় চার পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আরো দুই পয়েন্ট হারালে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবে জার্গেন ক্লপের দল।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add