for Add

কে আগে সেঞ্চুরি করবেন, দিবালা না রোনালদো?

পাওলো দিবালার চাই আর মাত্র একটি। অন্যদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর এখনও প্রয়োজন তিনটি। এ দুই তারকার মধ্যে কে আগে জুভেন্টাসের জার্সিতে গোলের শতক পূর্ণ করবেন? এ নিয়ে একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছেন এ দুই জুভ তারকা।

সম্প্রতি টুইচের ইবাইকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই তারকার মধ্যকার এ চ্যালেঞ্জের কথা জানিয়েছেন দিবালা। কে আগে জুভেন্টাসের জার্সিতে ১০০ গোল করতে পারে এ লড়াই চলছে তাদের মধ্যে, ‘রোনালদো এবং আমি একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছি যে কে আগে জুভেন্টাসের হয়ে ১০০ গোল করতে পারে। আমার আর একটি চাই, যেখানে তার এখনও তিনটি প্রয়োজন।’

দুই তারকাই সব শেষ গোল করেছেন ৭ এপ্রিল, নাপোলির বিপক্ষে। ২-১ গোলে জয় পাওয়া সে ম্যাচে একটি করে গোল দেন এ দুই তারকা। যদিও একটি গোল দিলে এ মাইলফলকে আগে পৌঁছাতে পারবেন দিবালা, কিন্তু তারপরও লড়াইয়ে এক অর্থে এগিয়ে আছেন রোনালদোই। দিবালা জুভেন্টাসে যোগ দিয়েছেন ২০১৫ সালে। খেলেছেন এখন পর্যন্ত ২৪৮ ম্যাচ। সেখানে ২০১৮ সালে তুরিনে আসেন রোনালদো। এখন পর্যন্ত খেলেছেন ১২৭টি ম্যাচ। তাতেই লক্ষ্যের খুব কাছে চলে এসেছেন তিনি।

আর যে গতিতে এগিয়ে যাচ্ছেন রোনালদো তাতে শতকের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। বয়সটা ৩৬ পার হলেও দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে গোল দিয়েছেন ৩২টি। যেখানে ২০টি ম্যাচ খেলে মাত্র ৪টি গোল দিবালার। অবশ্য খুব কম ম্যাচই পুরোটা খেলার সুযোগ হয়েছে তার। বেশির ভাগ ম্যাচেই বদলী হিসেবে মাঠে নেমেছেন।

আর চ্যালেঞ্জ নেওয়াটা বরাবরই পছন্দ করেন রোনালদো। আর যদি সেটা হয় গোল দেওয়ার ক্ষেত্রে। তাহলে তো কথাই নেই। নিজেকে উজাড় করে দেন এ পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে একশর বেশি গোল দিয়েছেন তিনি। জুভেন্টাসের হয়ে শতক পূর্ণ করে তাই শীর্ষ তিন লিগে একশর বেশি গোল দেওয়ার অনন্য কীর্তিটা গড়তে তর সইছে না তার। তাই এবার চ্যালেঞ্জ জানিয়েছেন সতীর্থ দিবালাকে।

আর রোনালদো যে জেতার জন্য কেমন মরিয়া হয়ে খেলেন তা বোঝা যায় দিবালার কথাতেই, ‘সে সবসময়ই জিততে চায়, এমনকি অনুশীলনেও। এবং যদি সে হেরে যায় তবে কিছুক্ষণের জন্য তার মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add