for Add

আপাতত স্থগিত সুপার লিগ

ইউরোপিয়ান সুপার লিগ থেকে একে একে প্রায় সব ক্লাব বেরিয়ে যাওয়ায় হুমকির মুখে এ আসর। মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন এ আসরের ও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ চারটি ক্লাব নতুন সমাধানে পথ খুঁজছেন বলে জানান এ সভাপতি।

রোববার সুপার লিগ আয়োজনের ঘোষণা আসার পরের রাতেই সরে দাঁড়ায় ইংলিশ লিগের চারটি ক্লাব। এরপর তাদের সঙ্গে যোগ দেয় স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইতালির দুই মিলান। শর্ত সাপেক্ষে জুভেন্টাসও অপারগতা প্রকাশ করে। বাকী থাকে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বৃহস্পতিবার রিয়াল সভাপতিও জানিয়েছেন আপাতত সুপার লিগের প্রজেক্ট স্থগিত। যদিও সেই প্রজেক্ট পুরোপুরি বাদ দেয়া হয়নি। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা আগেই জানিয়েছেন এ লিগে যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তাদের সদস্যদের উপর। তারা অনুমতি না দিলে যোগ দিবেন না। কিন্তু এখন লাপোর্তা এ প্রকল্পে আছেন বলে দাবী করেছেন পেরেজ।

বুধবার রাতে স্পেনের রেডিও অনুষ্ঠান এল লারগোরোতে এক সাক্ষাৎকারে পেরেজ বলেছেন, ‘কেউ যদি মনে করে সুপার লিগ মৃত, তাহলে তারা পুরোপুরি ভুল। এখন এটি অপেক্ষমাণ অবস্থায় আছে। হুয়ান লাপোর্তার সঙ্গে কথা হয়েছে আমার, বার্সা এখনও আমাদের সঙ্গে আছে। রিয়াল, বার্সা, জুভেন্টাস ও এসি মিলান এখনও আলোচনা করে যাচ্ছে সমাধান খুঁজতে। তারা সরে যায়নি। আমি ফিফা বা উয়েফাকে ভয় পাই না।’

এ আসরে আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে স্বাক্ষর করেই যোগ দিয়েছিল ১২টি ক্লাব। তাই হুট করে বেরিয়ে যাওয়ায় চাইলেই আইনি ব্যবস্থা নিতে পারেন পেরেজ। কিন্তু এমন কোনো ইচ্ছা নেই তার। সমাধানের পথ খুঁজছেন সভাপতি, ‘১২ ক্লাবের সবাই একটি বাধ্যবাধকতার চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলি এভাবে চলে যেতে পারে না। তবে আমরা আইনি পথে হাঁটব না। সবাই কথা বলে সমাধান বের করব।’

ম্যানচেস্টারের একটি ক্লাব সুপার লিগের সঙ্গে সম্পূর্ণ একমত ছিলেন না বলে জানান পেরেজ। তাদের কাছ থেকেই এ লিগ নিয়ে নেতিবাচক বিষয়টি সবার মাঝে ছড়িয়ে পরে বলে জানান তিনি, ‘প্রিমিয়ার লিগের ৬ ক্লাবের একটি পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না এই প্রকল্প নিয়ে। এটিই বাকিদের মধ্যে ছড়িয়ে পড়ে। ম্যানচেষ্টারের মালিকপক্ষ একটি প্রচারণা শুরু করে যে সুপার লিগ হলে ঘরোয়া লিগগুলো শেষ হয়ে যাবে। আমি বলব না, কোন ক্লাব।’

তবে ফিফা ও উয়েফার ভুল প্রচারণাতেই এমনটা হয়েছে জানান সুপার লিগ সভাপতি, ‘প্রিমিয়ার লিগের ক্লাবগুলি চলে যাওয়ার আরেকটি কারণ, ফিফা ও উয়েফা নানা কাণ্ড শুরু করেছিল। এখানে তাদের সমর্থক বা (ব্রিটিশ প্রধানমন্ত্রী) বরিস জনসনের কোনো ব্যাপারই নেই। ফিফা ও উয়েফা আমাদেরকে কিছু বোঝানোর সুযোগই দেয়নি। সঠিক লোকদের দিয়ে সংগঠনগুলো পরিচালিত হচ্ছে না। এমন ভাব করা হচ্ছে যেন আমরা অ্যাটম বোম ফেলেছি।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add