for Add

বাংলাদেশকে পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

পেসার তাসকিন আহমেদ কিছুটা ঝলক দেখালেন, দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম মাঝেমধ্যে টার্ন আদায় করলেন। তবে শ্রীলঙ্কাকে চেপে ধরতে তা যথেষ্ট হলো না। শতরানের উদ্বোধনী জুটিতে পাওয়া ভিত কাজে লাগিয়ে বাংলাদেশকে পাল্টা জবাব দিচ্ছে তারা।

শুক্রবার পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২২৯ রান তুলেছে শ্রীলঙ্কা। তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ৩১২ রানে। সেঞ্চুরির সুবাস জাগিয়ে উইকেটে আছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮৫ রানে। তার সঙ্গী ধনঞ্জয়া ডি সিলভার সংগ্রহ ২৬ রান। দুজনের চতুর্থ জুটি অবিচ্ছিন্ন ৩৯ রানের।

ব্যাটিং উপযোগী উইকেটে তাসকিন নিয়ন্ত্রিত বোলিং করলেও বাকি বাংলাদেশের বাকি দুই পেসার আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন ভোগেন লাইন-লেংথ নিয়ে। মিরাজ ও তাইজুলের বিপক্ষে অবশ্য কয়েক দফা পরীক্ষায় পড়তে হয় লঙ্কান ব্যাটসম্যানদের। তাছাড়া, রিভিউ নিয়েও কম নাটকীয়তা হয়নি।

চা বিরতির ঠিক আগের বলে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙেছিলেন মিরাজ। এলবিডব্লিউ হয়ে যান লাহিরু থিরিমান্নে। রিভিউ নিলেও বাঁচতে পারেননি তিনি। সাজঘরে ফেরার আগে তিনি করেন ১২৫ বলে ৫৮ রান। ৯৫ বলে ফিফটি ছোঁয়া এই বাঁহাতির ইনিংসে চার ৮টি। তখন তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১১৪ রান।

শেষ সেশনে স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে যোগ করে আরও ১১৫ রান। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ নিয়ে ওশাদা ফার্নান্দোকে বিদায় করেন লিটন দাস। তাইজুলের নিয়মিত ডেলিভারি বুঝতে গড়বর করে বোল্ড হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুজনই বিদায় নেন থিতু হয়ে।

করুনারত্নে খেলছেন এক প্রান্ত আগলে। তার ২১১ বলের ইনিংসে চার ৮টি। তাইজুলের বলে আম্পায়ার তার বিপক্ষে আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এক বল পর আবার রিভিউ। এবার মাঠের আম্পায়ার সাড়া না দেওয়া বাংলাদেশ দারস্থ হয় তৃতীয় আম্পায়ারের।

বিস্ময় জাগিয়ে ভালোমতো রিপ্লে না দেখে, তাড়াহুড়ো করে নটআউটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। বল ব্যাটে লাগার পরে প্যাডে লাগে ঠিকই। কিন্তু ব্যাটে লাগার আগে তা লাগে করুনারত্নের বুটে। তৃতীয় আম্পায়ার কেন তা বিবেচনায় নেননি তা বোঝা যায়নি। তখন করুনারত্নের সংগ্রহ ছিল ৮২ রান।

এর আগে ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আগের দিনের ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে খেলতে নেমেছিল তারা। লিটন দাস দ্রুত রান তোলার প্রবণতা দেখালেও মুশফিকুর রহিমসহ বাকিদের মধ্যে মেলেনি সেই তাড়না। লিটন ৬৭ বলে ৫০ করে আউট হন। মুশফিক অপরাজিত থাকেন ১৫৬ বলে ৬৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ইনিংস ঘোষণা) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬; লাকমল ১/৮১, বিশ্ব ৪/৯৬, কুমারা ১/৮৮, ম্যাথিউস ০/১৪, ধনঞ্জয়া ১/১৩০, হাসারাঙ্গা ০/১১১, করুনারত্নে ০/৬)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৭৩ ওভারে ২২৯/৩ (করুনারত্নে ৮৫, থিরিমান্নে ৫৮, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ২৬; আবু জায়েদ ০/২৫, তাসকিন ১/৩৫, ইবাদত ০/৪৪, মিরাজ ১/৬০, তাইজুল ০/৫৬)।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add