for Add

গেটাফের জালে বার্সার পাঁচ গোল, আবার শীর্ষে অ্যাটলেটিকো

লিওনেল মেসির জোড়া গোলের ওপর ভর করে শুক্রবার গেটাফের জালে ৫ বার বল জড়াল বার্সেলোনা। ঘরের মাঠে ৫-২ গোলে জিতে শীর্ষস্থান দখল করার প্রশ্নে লড়াই জারি রাখল রোনাল্ড কোম্যানের দল।

অন্য ম্যাচে হুয়েস্কাকে ২-০ গোলে হারিয়ে আবারও এককভাবে শীর্ষে চলে এল অ্যাটলেটিকো মাদ্রিদ। আপাতত লিগ টেবিলের যা অবস্থান, তাতে এক ম্যাচ কম খেলে অ্যাটলেটিকোর চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। অর্থাৎ, সমান সংখ্যক ম্যাচ খেলে দিয়েগো সিমিউনের দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার পথ খোলা থাকছে মেসিদের কাছে।

ম্যাচের আট মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। সের্জিও বুসকেটসের পাস থেকে বার্সেলোনার হয়ে ১-০ করেন আর্জেন্টাইন। তবে বার্সার সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি।

চার মিনিট বাদেই ক্লিমেন্ট লেংলেটের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় গেটাফে। ২৮ মিনিটে পাল্টা আত্মঘাতী গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন গেটাফের সোফিয়ান চাকলা। ৩৩ মিনিটে ফের গোল করে ব্যবধান ৩-১ করেন লিও। চলতি লা লিগায় এটি ছিল তার ২৫তম গোল।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে রোনাল্ড আরাউজোর সৌজন্যে পেনাল্টি পায় গেটাফে। স্পটকিক থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান তুরস্কের স্ট্রাইকার এনেস উনাল।

যদিও ৮৭ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে পাপের প্রায়শ্চিত্ত করেন ঊরুগুয়ে ডিফেন্ডার। ৪-২ এগিয়ে যায় বার্সেলোনা। এরপর সংযুক্তি সময়ে স্পটকিক থেকে আন্তোনিও গ্রিজম্যান গোল করে শেষ পেরেকটি পুঁতে দেন গেটাফে শিবিরে। জয়ের ফলে ৩১ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৬৮।

অন্য ম্যাচে হুয়েস্কাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল অ্যাটলেটিকো। চ্যাম্পিয়নশিপের র‍্যাট-রেসে চব্বিশ ঘন্টা আগে ক্যাদিচকে হারিয়ে সাময়িকভাবে শীর্ষস্থানে চলে এসেছিল রিয়াল মাদ্রিদ। এদিন জয়ের ফলে তিন পয়েন্টের ব্যবধান তৈরি করে ফের শীর্ষে সিমিউনের ছেলেরা।
এদিন দুই অর্ধে অ্যাটলেটিকোর হয়ে গোল দু’টি করেন অ্যাঞ্জেল কোরেয়া এবং ইয়ানিক ক্যারাসকো। ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপের লড়াই প্রসঙ্গে সিমিউনে বলেন, ‘লিগটা ভীষণ জটিল এই মুহূর্তে। হালকা নেওয়ার কোনও জায়গাই নেই। আমাদের মাথায় ইতিমধ্যেই পরের ম্যাচের ভাবনা ঢুকে পড়েছে।’

এই জয়ে ৩২ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর ঝুলিতে ৭৩ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৭০ পয়েন্ট।

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add