for Add

৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

পাল্লেকেল্লেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টে আলোকস্বল্পতা না থাকলে দিনের পুরো খেলা মাঠে গড়ালে হয়তো দ্বিতীয় দিনের ইনিংস ঘোষণা করতো বাংলাদেশ। যার কারণে তৃতীয় দিন পর্যন্ত ব্যাট করতে হয়েছে টাইগারদের।

এদিন প্রথম সেশনের শুরুতেই ফিফটি তুলে নেন ক্রিজে থাকা মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে ৫০ করেই সাজঘরে ফেরেন লিটন। তার উইকেট পতনের পর শুরু ব্যাটসম্যানদের আসা-যাওয়ার প্রতিযোগিতা। তবে একপাশ আগলে রাখেন মুশফিক। অপরাজিত হয়েই মাঠ ছেড়েছেন তিনি।

বাংলাদেশ ঠিক কতো রানে ইনিংস ঘোষণা করতে পারে তা নিয়ে গতকাল জল্পনা-কল্পনার যেন শেষ ছিলো না। গতকাল কোচ ডোমিঙ্গা বলেন, ‌‘কত রানে ইনিংস ঘোষণা করতে চাই, এটা ঠিক করতে রাতে আমরা আলোচনা করবো। তবে কাল (শুক্রবার) সকালে আমাদের দ্রুত কিছু রান লাগবে। যদি ৫২০ রানের আশেপাশে যেতে পারি, তাহলে আমরা শ্রীলঙ্কাকে চাপে ফেলার সুযোগ পাবো।’

তার কথা মতোই ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারিরা। এসময় ৭ উইকেট খুইয়েছে তাদের।

ক্যান্ডি টেস্টের প্রথম দিন বুধবার ২ উইকেট ৩০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাইফ হোসেন শূন্য রানে আউট হলেও দলের ভিত গড়ে দেন তামিম ইকবাল। কিন্তু ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তামিমের আউটের পর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনি। প্রথম দিন শেষে নাজমুল হাসান শান্ত ১২৬ ও মুমিনুল ৬৪ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে তারা।

দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। প্রথম সেঞ্চুরিকে দেড়শ ছাড়িয়ে নেওয়ার পর ডাবলের দিকে এগোচ্ছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ তুলে দেন ১৬৩ রান করা শান্ত। সেই ভেঙ্গে যায় মুমিনুল হকের সঙ্গে তার ৩৪২ রানের রেকর্ড জুটি।

শান্তর আউটের পর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। চতুর্থ উইকেট দুজনে মিলে ৩০ রান করেন। এর মধ্যে ১২৭ রান করে আউট হন মুমিনুল। লাঞ্চের আগে দেশের বাইরে প্রথম সেঞ্চুরি তুনে টাইগার অধিনায়ক। তার আউটের পর রানের চাকা সচল রাখেন লিটন ও মুশফিক। ৫০ তুলে লিটন আউট হলেও মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রানে।

Tags: , , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add