for Add

দ্বিতীয় সেশনও বাংলাদেশের

ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তর জোড়া হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিলো সফরকারী বাংলাদেশ। ৫৩ ওভারে ২ উইকেটে ২০০ রান তুলে চা-বিরতিতে গিয়েছে টাইগাররা। তামিম ৯০ রানে ফিরলেও, ৭৮ রানে অপরাজিত আছেন শান্ত।

প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় টাইগাররা। ৬ বল খেলে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার সাইফ হাসান।

এরপর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে বিরতির আগ পর্যন্ত ১৫৩ বলে অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েন তামিম। ৫৩ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

হাফসেঞ্চুরির পর নিজের ইনিংসকে সামনের দিকে নিয়ে গেছেন তামিম। বিরতির আগ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭২ বল খেলে ১২টি চার হাঁকান তামিম। ৮৬ বল খেলে ৫টি চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন শান্ত।

বিরতির পর সেঞ্চুরির পথেই ছিলেন তামিম। কিন্তু দুভার্গ্য ৯০ রানে আউট হন এ ওপেনার। ১৫টি চারে ১০১ বল খেলে নিজের ইনিংস সাজান তামিম। দ্বিতীয় উইকেটে তামিম-সাইফ ২২৫ বলে ১৪৪ রান যোগ করেন।

তামিমের বিদায়ের পর অধিনায়ক মমিনুল হককে নিয়ে দলের রানের চাকা ঘুড়ান শান্ত। চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। ১০টি চার ও ১টি ছক্কায় ১৭২ বলে নিজের ইনিংস সাজান শান্ত। ৪২ বলে ২১ রানে অপরাজিত মোমিনুল।

বাংলাদেশের পতন হওয়া দু’টি উইকেটই নিয়েছেন লঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add