for Add

ঝলসে উঠলো তামিমের ব্যাট, দারুণ শুরু বাংলাদেশের

উইকেটে ঘাসের ছোঁয়া থাকলেও ব্যাট করার জন্য ছিল বেশ সহায়ক কন্ডিশন। মুমিনুল হকের তাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দ্বিধার কারণ দেখেননি। তাতে বেশ ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। তামিম ইকবাল শুরু থেকেই খেলছেন দারুণ ইতিবাচক মানসিকতায়। নাজমুল হোসেন শান্ত দেখাচ্ছেন দৃঢ়তা। প্রথম সেশনটা তাই বাংলাদেশের।

পালেকেল্লেতে লঙ্কানদের বিপক্ষে ২৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ১০৬ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। চোখ ধাঁধানো সব শটে ৬৬ রান নিয়ে খেলছেন তামিম, তার সঙ্গে আস্থা হয়ে ৩৭ রানে আছেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে এসে গেছে ৯৮ রান।

ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অবশ্য সাইফ হাসানকে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্ব ফার্নেন্দোর সোজা বল আড়াআড়ি খেলতে গিয়ে প্যাডে লাগিয়েছিলেন। রিভিউ নিয়ে সাইফকে এলবিডব্লিউতে ফেরায় শ্রীলঙ্কা।

সাইফ সুযোগ নষ্ট করলেও ফর্মের খোঁজে থাকা শান্ত ক্রিজে এসেই দেখান সতর্ক মেজাজ। আরেক পাশে তামিম ছিলেন সাবলীল। দ্রুত গতিতে রান আনছিলেন তিনি। দ্রুত রান আনতে গিয়েও খুব একটা ঝুঁকির পথে যেতে হয়নি তাকে। ফ্লিক, কাভার ড্রাইভে নিরাপদেই এগিয়েছেন তিনি।

প্রথম ঘন্টায় বাংলাদেশ তুলে ১ উইকেটে ৫৭ রান, যার ৪৭ রানই আসে তামিমের ব্যাট থেকে। ৫২ বলে ফিফটিতে পৌঁছান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। ফিফটি পেরিয়ে যাওয়ার পরও খেলছেন পুরো আত্মবিশ্বাস নিয়ে। অনেকটা ওয়ানডে গতিতে এগিয়ে যাওয়া তার ইনিংস আছে সেঞ্চুরির পথে।

তিন নম্বরে সুযোগ পেয়ে বারবার ব্যর্থ হচ্ছিল শান্ত। তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যানের রানে ফেরা ছিল ভীষণ জরুরি। সহায়ক কন্ডিশন পেয়ে নিজেকে মেলে ধরেছেন। শুরুতে থিতু হতে সময় নিয়েছেন। থিতু হওয়ার পর আর জড়তা কাজ করেনি। এগিয়ে যান স্বাচ্ছন্দ্যে।

তবে শান্ত একটা সুযোগও দিয়েছিলেন। ধনঞ্জয়া ডি সিলভার স্পিনে তার আউটসাইড এজ হয়ে যাওয়া ক্যাচ ধরতে পারেননি কিপার নিরোশান ডিকভেলা। ২৮ রানে জীবন পান শান্ত। বাকিটা সময় আর বিপদ ঘটেনি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ২৭ ওভারে ১০৬ (তামিম ব্যাটিং ৬৫, সাইফ ০, শান্ত ব্যাটিং ৩৭ ; লাকমাল ০/২৩, বিশ্ব ১/২৭, লাহিরু ০/২৫, ম্যাথিউস ০/৬, ধনঞ্জয়া ০/২১, হাসারাঙ্গা ০/৩ )

Tags: , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add