for Add

ফুলহ্যাম-আর্সেনাল ড্র কিন্তু ইউনাইটেডের জয়

ম্যাসন গ্রীনউডের জোড়া গোলে বার্নলিকে ৩-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পয়েন্টের ব্যবধান আটে নামিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে তলানির দিকে থাকা ফুলহ্যামের সাথে ১-১ গোলে কোনমতে ড্র করে পরাজয় এড়িয়েছে আর্সেনাল।

এ জয়ের পরে এবারের মৌসুমে ওলে গানার সুলশারের দলের প্রতিবেশী সিটিকে ধরা অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে। কিন্তু গ্রীনউডের পারফরম্যান্স ছয় ম্যাচ বাকি থাকতে সিটিকে কিছুটা হলেও দু:শ্চিন্তায় ফেলবে। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতয়ার্ধের শুরুতে গ্রীনউড ইউনাইটেডকে এগিয়ে দেন। দুই মিনিট পরেই ৫০ মিনিটে জেমস টারকোস্কি বার্নলির হয়ে সমতা ফেরান। গ্রীনউডের দ্বিতীয় গোলে আবারো এগিয়ে যায় ইউনাইটেড। ৮৪ মিনিটের এই গোলের মাধ্যমে ১৯ বছর বয়সী এই ইংলিশ টিনএজার প্রিমিয়ার লিগের ইতিহাসে ইউনাইটেডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ওয়েন রুনির সমান ১৫ গোলের রেকর্ড স্পর্শ করলেন। স্টপেজ টাইমে এডিনসন কাভানি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ২০১৯ সালের জানুয়ারির পর এ নিয়ে টানা ৬টি লিগ ম্যাচে জয় তুলে নিল ইউনাইটেড।

এমিরেটস স্টেডিয়ামে আর একটু হলেই ফুলহ্যামের বিপক্ষে প্রথমবারের মত ঘরের মাঠে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে যাচ্ছিল আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও জোশ মায়ার পেনাল্টিতে এগিয়ে যায় ফুলহ্যাম। কিন্তু ইনজুরি টাইমের সপ্তম মিনিটে এডওয়ার্ড এনকেইটার গোলে কোনমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

একইসাথে তলানির থেকে তৃতীয় স্থানে থাকা ফুলহ্যাম রেলিগেশন জোনের দিকে আরো একধাপ এগিয়ে গেল। মৌসুম শেষ হতে আর রয়েছে মাত্র পাঁচ ম্যাচ। রেলিগেশন খরা থেকে বাঁচতে ফুলহ্যাম ৬ পয়েন্ট দূরে রয়েছে।

নবম স্থানে থাকা আর্সেনাল শীর্ষ চারের অবস্থান থেকে ৯ পয়েন্ট দূরে রয়েছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ইউরোপা লিগে জয় ভিন্ন কোন বিকল্প নেই। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add