for Add

আবারও হার সাকিবদের, জয়ের হ্যাটট্রিক কোহলিদের

বিপর্যস্ত সময়ে ক্রিজে এসে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল, পাঁচে নেমে আবার বিস্ফোরক হলো এবিডি ভিলিয়ার্সের ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল বিশাল পুঁজি। তা পেরিয়ে জেতার মতো কোন অবস্থাই তৈরি করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

দলের টানা দ্বিতীয় হারের দিন মলিন ছিলেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। খরুচে বল করার ব্যাটিংয়ে চাহিদার বিপরীতে তিনি খেলেছেন মন্থর এক ইনিংস।

রোববার চেন্নাইতে আইপিএলের ম্যাচে কলকাতাকে ৩৮ রানে হারিয়েছে বেঙ্গালুরু। বিরাট কোহলির দলের করা ২০৪ রানের জবাবে কলকাতা থেমেছে ১৬৬ রানে। এদিন দুই ওভার বল করেই ২৪ রান দেওয়া সাকিব ব্যাটিংয়ে করেছেন ২৬ বলে ২৫ রান।

বেঙ্গালুরুর জয়ে সবচেয়ে বড় অবদান ভিলিয়ার্স আর ম্যাক্সওয়েলের। মাত্র ৩৪ বলে অপরাজিত ৭৬ করেছেন ভিলিয়ার্স। ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৭৮ রান।

এই নিয়ে তিন ম্যাচে টানা তিনটিই জিতল বেঙ্গালুরু। তিন ম্যাচে টানা দ্বিতীয় হারের দেখা গেল কলকাতা।

২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুভমান গিল ঝড়ের আভাস দিয়েছিলেন। কিন্তু ড্যান ক্রিশ্চিয়ানের দারুণ ক্যাচে তিনি আউট হয়ে যান ৯ বলে ২১ করে। তিনে নেমে রাহুল ত্রিপাঠি চার-ছয়ে কলকাতার রানরেট তুলেছিলেন চূড়ায়।

কিন্তু ত্রিপাঠিও কাজ অসমাপ্ত রেখে ফেরার পর পথ হারায় কলকাতা। আরেক ওপেনার নিতিশ রানা স্লগ সুইপকে যুজভেন্দ্র চাহালকে ক্যাচ দেন। চাহালের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান দিনেশ কার্তিক। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে কলকাতা।

ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। কিন্তু দলের চাহিদা তিনি একদম মেটাতে পারেননি। থিতু হতেই তার লেগে যায় বেশ কয়েক বল। আরেকদিকে ওয়েন মরগ্যান মেরে খেলে রান বাড়াতে গিয়ে পেরে উঠেননি। ২৯ করে আউট হন হার্শাল প্যাটেলের বলে।

সাতে নামা আন্দ্রে রাসেলই নিভু নিভু আশা ফের জাগিয়েছিলেন। তবে ওভারপ্রতি রান নেওয়ার চাপটা তখন ১৬ ছাড়িয়ে গেছে। দুই প্রান্ত থেকেই দরকার ছিল ঝড়। সাকিবের জড়সড় অ্যাপ্রোচের কারণে তা আসেনি। জেমিসনের বলে বোল্ড হওয়া সাকিব করেন ২৫ বলে ২৬ রান। রাসেলের একার পক্ষে আর কাজটা শেষ করা সম্ভব হয়নি। এক পর্যায়ে ১৩ বলেই ৩০ করা রাসেল ফেরেন ২০ বলে ৩১ করে।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল বেঙ্গালুরু। বরুন চক্রবর্তীর দ্বিতীয় ওভারেই ফিরে যান বিরাট কোহলি আর রজত পাতিদার।

কিন্তু এরপরই খেলার নাটাই ঘুরিয়ে দিতে থাকেন ম্যাক্সওয়েল। সাকিবকে দিয়েই তার তাণ্ডব শুরু।

ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে পান সাকিব। প্রথম বলেই ম্যাক্সওয়েলের হাতে খান বাউন্ডারির। ওই ওভার থেকে আসে ৭ রান। পাওয়ার প্লের শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে বেদম মার খান তিনি। প্রথম বলেই ম্যাক্সওয়েল মারেন ছক্কা। পাডিকালও মারেন চার, পরে স্ট্রাইক পেয়ে রিভার্স সুইপেও সাকিবকে সীমানা ছাড়া করেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ওভার থেকেই সাকিব দিয়ে দেন ১৭ রান। এমন খরুচে বোলিংয়ের পর আর তার হাতে বল দেননি মরগ্যান।

সাকিবকে পিটিয়ে পাওয়া ছন্দ আর হারায়নি বেঙ্গালুরু। ম্যাক্সওয়েল ২৯ বলে পৌঁছান ফিফটিতে। দেবদূত পাডিকাল ২৫ করে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন এবিডি ভিলিয়ার্স। থিতু ম্যাক্সওয়েল আর সব সময় থিতু থাকা ভিলিয়ার্স মিলে তুলেন বিস্ফোরণ। জুটিতে আসে ৫৩ রান। তাতে ব্যাকফুটে চলে যায় কলকাতা।

৪৯ বলে ৭৮ করে কামিন্সের বলে ক্যাচ দেন ম্যাক্সওয়েল। কিন্তু ভিলিয়ার্সকে আর থামানো যায়নি। শেষ দিকে ওভারপ্রতি ১০ রান করে তুলে দলকে নিয়ে যান দুশো ছাড়িয়ে। নিজে ফিফটি তুলে মাত্র ৩৪ বলে অপরাজিত থাকেন ৭৬ রান করে।

সংক্ষিপ্ত স্কোর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০ ওভারে ২০৪/৪ (কোহলি ৫, পাডিকাল ২৫ , রজত ১, ম্যাক্সওয়েল ৭৮ , ভিলিয়ার্স ৭৬*, জেমিসন ১১; হরভজন ০/৩৮ , বরুন ২/৩৯, সাকিব ০/২৪, কামিন্স ১/৩৪, কৃষ্ণ ১/৩১, রাসেল ০/৩৮ )

কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৬৬/৮ ( নিতিশ ১৮, গিল ২১, ত্রিপাঠি ২৫, মরগ্যান ২৯, কার্তিক ২, সাকিব ২৬, রাসেল ৩১ , কামিন্স ৬, হরভজন ২, বরুন ২ ; সিরাজ ০/১৭, জেমিসন ৩/৪১, চেহেল ২/৩৪, সুন্দর ১/৩৩, ম্যাক্সওয়েল ০/২৪, হার্শাল ২/১৭)

ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩৮ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: এবিডি ভিলিয়ার্স।

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add