for Add

দলবদল করলেন অধিনায়ক জামালসহ ৪৮ জন

শনিবার রাত ১২ টায় শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল। প্রথমে এ সময়কাল ছিল ৭ এপ্রিল। করোনাভাইরাসের কারণে বাফুফের আবেদনে ফিফা ১০ দিন সময় বাড়িয়ে দিয়েছিল।

মধ্যবর্তী দলবদলে ১৫ বিদেশিসহ ৪৮ জন ফুটবলার নিবন্ধিত হয়েছে। এর মধ্যে বড় নাম জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি আই লিগে কলকাতা মোহামেডানে খেলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য নাম লিখেছেন তার পুরনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে।

উল্লেখযোগ্য নাম আরো তিন জন। একজন নাইজেরিয়ান সানডে। আবাহনীর পুরনো এই ফরোয়ার্ড আবার ফিরে এসেছেন। গত পরিত্যক্ত লিগের পর তিনি আর কোথাও খেলেননি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আবাহনীর জার্সিতে দেখা যাবে সানডেকে।

আরেক নাইজেরিয়ান এলিটা কিংসলে নতুন পরিচয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশের নাগরিকত্ব নেয়া এই ফরোয়ার্ড স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলবেন বসুন্ধরা কিংসে। যদিও এখনো তিনি জাতীয় পরিচয়পত্র পাননি। তবে বসুন্ধরা কিংস তাকে স্থানীয় খেলোয়াড় হিসেবে নিবন্ধিত করেছে। বসুন্ধরা কিংস ওবায়দুর রহমান নামের এক কাতার প্রবাসী বাংলাদেশিকেও নিবন্ধিত করিয়েছে লিগের দ্বিতীয় পর্বে জন্য।

এক মৌসুম দল না পাওয়ার পর আবার প্রিমিয়ার লিগে নাম লেখেছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে তিনি ফিরেছেন তার পুরনো ক্লাব ব্রাদার্সে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের মধ্যে ১২টি মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়েছে। একমাত্র শেখ রাসেল ক্রীড়া চক্র কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করায়নি দ্বিতীয় পর্বের জন্য।

মধ্যবর্তী দলবদলে সবচেয়ে বেশি ১৪ জন খেলোয়াড় নিবন্ধিত করেছে ব্রাদার্স। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন আরামবাগ ক্রীড়া সংঘের। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৭, উত্তর বারিধারা ৪, বসুন্ধরা কিংস ২, মোহামেডান ২, পুলিশ ২, আবাহনী ১, সাইফ স্পোর্টিং ক্লাব ১, চট্টগ্রাম আবাহনী ১, শেখ জামাল ১ ও রহমতগঞ্জ ১ জন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add