for Add

লঙ্কার বিপক্ষে নারী দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনায় বিসিবি

প্রথমে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় নারী সিরিজ আয়োজনের পরিকল্পনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় এবার লঙ্কানদের বিপক্ষে নারী দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

এ বছরের জুন-জুলাইতে লঙ্কায় ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের আগে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় ত্রিদেশীয় সিরিজটি এ মূর্হুতে আয়োজনের কোন সম্ভাবনা নেই।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং নারীদের দলের জন্য একটি প্রস্তুতি শিবির আয়োজনের করার কথা ভাবছে বিসিবি।

কোভিড-১৯ এর আক্রমণে পুরোবিশ্ব থমকে গেছে। মহামারীর কারণে ইতোমধ্যে নারীদের ক্রিকেটের বেশ কয়েকটি সিরিজও স্থগিত করা হয়েছে। বিসিবি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পিছিয়েছে। এ বছর এ আসরের আয়োজক হবার কথা ছিল বাংলাদেশের। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে এটি অনুষ্ঠিত হবে।

একই সাথে জুন-জুলাইয়ে লঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ নারী বিশ্বকাপের বাছাইপর্বও স্থগিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। ছয় মাস পর আগামী ডিসেম্বরে এটি করার পরিকল্পনা করছে আইসিসি।

বাংলাদেশ নারী ক্রিকেট উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে নারী জাতীয় দলের দ্বিপাক্ষীক সিরিজ আয়োজন করা হবে। তিনি জানান, ‘এ মূর্হুতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন সম্ভব নয়।’

শফিউল আলম চৌধুরী নাদেল আরো জানান, ‘আগামী জুনে শ্রীলঙ্কা যাবার কথা ছিল আমাদের। পরিস্থিতির উপর পুরো বিষয়টি এখন নির্ভর করছে। আমরা লঙ্কা সফরের ক্যাম্প করবো। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলা। কিন্তু তাতে সাড়া দেয়নি পাকিস্তান। তাই আমরা এখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ভাবছি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add