for Add

প্রস্তুতি ম্যাচে তামিম-সাইফের ব্যাটে রান

নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে নজর কেড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, দুই তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার কাতুনায়াকের সিএমসিজিতে এ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

লঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার এটিই একমাত্র বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ। করোনার কারণে স্থানীয় কোন দল না পেয়ে নিজেরাই দু’ভাগে ভাগ হয়ে ম্যাচটি খেলছে।

স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে লাল ও সবুজ দল। লাল দলের নেতৃত্বে তামিম। আর সবুজ দলের নেতৃত্বে টেস্ট অধিনায়ক মমিনুল হক।

তিন দিনের রুম কোয়ারেন্টাইনে থাকার পর দু’দিনের অনুশীলন ছিল বাংলাদেশের। আর এটিই ছিল বাংলাদেশ দলের প্রথম ম্যাচ খেলা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লাল দল। চা-বিরতি পর্যন্ত বিনা উইকেটে ২০৪ রান করে তারা। ৬৩ রানে আহত অবসর নেন তামিম। হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়াার পর আহত অবসর নেন সাইফ ও শান্ত। সাইফ ৫২ ও শান্ত ৫৩ রান করেন। মুশফিকুর রহিম ২৯ রানে ব্যাট করছেন।

প্রস্তুতি ম্যাচের বিষয়ে বিসিবির দেয়া একটি ভিডিও বার্তায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এটি একটি ভাল অনুশীলন ছিল এবং এখানকার কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নেয়াটা গুরুত্বপূর্ণ ছিল।’ তিনি আরো জানান, ‘আমরা দুই দিনের অনুশীলন ম্যাচের প্রথম দিনটি শেষ করেছি। আমাদের টপ অর্ডার সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে। বোলাররা লাইন এবং লেন্থ বজায় রাখতে এবং ভাল জায়গায় বল করার চেষ্টা করেছে।

প্রস্তুতি ম্যাচের দুই দল

লাল দল : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং একজন সাপোর্ট স্টাফ।

সবুজ দল : সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add