for Add

হেসেখেলে পাঞ্জাবকে হারাল চেন্নাই

সুইং-স্লোয়ারের সমন্বয়ে বিধ্বংসী বোলিংয়ের পসরা সাজিয়ে বসলেন দীপক চাহার। এই পেসার শুরুতেই এলোমেলো করে দিলেন পাঞ্জাব কিংসের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। শাহরুখ খানের কল্যাণে দলটি কোনোক্রমে একশ পার করলেও তা দিয়ে লড়াই চলেনি। ফ্যাফ ডু প্লেসি ও মঈন আলীর ব্যাটে চড়ে অনায়াসে জিতল চেন্নাই সুপার কিংস।

শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট ছিল কিছুটা মন্থর। বল পড়ে ধীরে আসছিল ব্যাটে। তাতে ব্যাটসম্যানদের দিতে হয় সামর্থ্য ও দৃঢ়তার পরীক্ষা। চেন্নাই উতরে গেলেও পাঞ্জাবের জানা ছিল না পেরোনোর উপায়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৬ রানের মামুলি স্কোর গড়ে পাঞ্জাব। জবাবে ২৬ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে চেন্নাই। আইপিএলের এবারের আসরে এটি তাদের প্রথম জয়।

৪ ওভারের কোটা পূরণ করে ১৩ রানে ৪ উইকেট নেন ডানহাতি দীপক। আইপিএলে এটাই তার সেরা বোলিংয়ের নজির। মোট ডেলিভারির তিন-চতুর্থাংশ অর্থাৎ ১৮টি ডট দেন তিনি। ইনিংসের প্রথম ওভার থেকে তাকে দিয়ে টানা বোলিং করিয়ে স্পেল শেষ করান চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

লক্ষ্য তাড়ায় চেন্নাইয়ের শুরুটাও ভালো হয়নি। পঞ্চম ওভারের শেষ বলে হাঁসফাঁস করতে থাকা ঋতুরাজ গায়কোয়াড়কে হারায় তারা। ১৬ বল খেলে মোটে ৫ রান করেন তিনি। তখন দলটির স্কোরবোর্ডে রান ২৪।

ঘাবড়ে না গিয়ে দেখশুনে খেলতে থাকেন ডু প্লেসি ও মঈন। প্রতি ওভারেই বাউন্ডারি আদায় করে নেন তারা। তাদের ৪৬ বলে ৬৬ রানের জুটিতে জয় নিশ্চিত হয়ে যায় চেন্নাইয়ের। ৩১ বলে ৭ চার ও ১ ছয়ে ৪৬ রান করেন ইংলিশ অলরাউন্ডার মঈন।

এরপর মোহাম্মদ শামি পরপর দুই বলে সুরেশ রায়না ও আম্বাতি রাইডুকে বিদায় করলেও বিপাকে পড়েনি চেন্নাই। স্যাম কারানকে নিয়ে বাকিটা সারেন ডু প্লেসি। এই দক্ষিণ আফ্রিকান ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে চাহারের তোপের মুখে পড়ে পাঞ্জাব। চতুর্থ বলেই তার সুইংয়ে পরাস্ত হন মায়াঙ্ক আগারওয়াল। রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক লোকেশ রাহুল রানআউটে কাটা পড়েন রবীন্দ্র জাদেজার দুর্দান্ত থ্রোতে।

১৫ রানে ২ ওপেনারকে হারানো প্রতিপক্ষকে চেপে ধরে নিজের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেন দীপক। ক্রিস গেইল আগেই ব্যাট চালিয়ে শর্ট কভারে ক্যাচ দিয়ে ফেরেন। জীবন পেলেও কাজে লাগাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের এই তারকা। দীপকের আগের ওভারে ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন তিনি।

দুই বলের ব্যবধানে পুল করতে গিয়ে আউট হন আরেক ক্যারিবিয়ান নিকোলাস পুরান। তিনিও মারেন ডাক। পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৬। পরের ওভারটি উইকেট-মেডেন নেন দীপক। তার সুইংয়ে দিশেহারা হয়ে মিড অফে ডু প্লেসির তালুবন্দি হন দীপক হুডা।

আগের ম্যাচে ২২১ রান তোলা পাঞ্জাব বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে দলকে তিন অঙ্ক ছোঁয়ার আগে থামার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করেন শাহরুখ। ছয়ে নেমে ৩৬ বলে ৪৭ রান করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

পাঞ্জাব কিংস: ১০৬/৮ (২০ ওভারে) (রাহুল ৫, মায়াঙ্ক ০, গেইল ১০, দীপক ১০, পুরান ০, শাহরুখ ৪৭, রিচার্ডসন ১৫, মুরুগান ৬, শামি ৯, মেরেডিথ ০; দীপক ৪/১৩, কারান ১/১২, শার্দুল ০/৩৫, জাদেজা ০/১৯, মঈন ১/১৭, ব্রাভো ১/১০)।

চেন্নাই সুপার কিংস: ১০৭/৪ (১৫.৪ ওভারে) (গায়কোয়াড় ৫, ডু প্লেসি ৩৬, মঈন ৪৬, রায়না ৮, রাইডু ০, কারান ৫; শামি ২/২১, রিচার্ডসন ০/২১,আর্শদীপ ১/৭, মেরেডিথ ০/২১, মুরুগান ১/৩২)।

ফল: চেন্নাই ৬ উইকেটে জয়ী।

Tags: , , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add