for Add

দারুণ খুশি মোস্তাফিজ

প্রথম ম্যাচে তার বোলিং ছিল হতাশাজনক। হেরেছিল দলও। পরের ম্যাচেই উল্টে গেল মুদ্রার পিঠ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মোস্তাফিজুর রহমান চলতি আইপিএলে নিজের প্রথম উইকেটের দেখা পেলেন। ক্রিস মরিসের আগ্রাসী ইনিংসে নাটকীয়ভাবে জিতল রাজস্থান রয়্যালসও। সবমিলিয়ে খুশি বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজ।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি-রাজস্থানের ম্যাচের নিষ্পত্তি হয় শেষ ওভারে। ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় মরিসের ১৮ বলে অপরাজিত ৩৬ রানে ২ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় রাজস্থান। কিছুটা মন্থর উইকেটে দলের জন্য মোস্তাফিজ রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ দুই ওভারে কয়েকটি আলগা বলে বাউন্ডারি হজম করলেও সবমিলিয়ে বেশ ভালো করেন তিনি। চার ওভারের কোটা পূরণ করে তিনি ২ উইকেট নেন ২৯ রানে। ডট বল দেন ১১টি।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোস্তাফিজ প্রকাশ করেন উচ্ছ্বাস, ‘মৌসুমে আমাদের প্রথম জয় ও রাজস্থান রয়্যালসের হয়ে আমার প্রথম উইকেটে (আমি) খুশি। বিস্ময়কর হিটিং, ক্রিস মরিস।’

পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের জার্সিতে অভিষেক ম্যাচে ভীষণ খরুচে ছিলন মোস্তাফিজ। রান উৎসবের লড়াইয়ে ৪৫ রান দিয়েছিলেন তিনি। ফলে একাদশে তার জায়গা ধরে রাখা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তার ওপর আস্থা রাখে রাজস্থান। আর প্রতিদানও তিনি দেন দারুণভাবে।

দিল্লির ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে গিয়ে মোস্তাফিজ বিদায় করেন মার্কাস স্টয়নিসকে। কাটার বুঝতে না পেরে এই অস্ট্রেলিয়ান শর্ট এক্সট্রা কাভারে তুলে দেন ক্যাচ। নিজের শেষ ও ইনিংসের ১৯তম ওভারে দ্য ফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন টম কারান। ইংল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার প্রায় ইয়র্কার লেংথের স্লোয়ার ডেলিভারি সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু উপড়ে যায় তার স্টাম্প।

মোস্তাফিজের স্লোয়ার ও কাটার কয়েক দফা দিল্লির ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে। অনেকটা স্পিনারদের মতো করে বলের ওপর আঙুল ঘোরাচ্ছিলেন তিনি। তাতে সুফল মিলছিল। তবে নিজের স্বাভাবিক গতির ডেলিভারিতে লাইন-লেংথ নিয়ে ধুঁকতে হয় তাকে। অফ স্টাম্পের অনেক বাইরে বা শর্ট বল করায় হজম করতে হয় বাউন্ডারি।

Tags: ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add