for Add

এএফসি কাপে ভেন্যু জটিলতায় আবাহনী-ঈগলসের ম্যাচ

মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে এএফসি কাপের ম্যাচটি আবাহনী কোথায় খেলবে? করোনা আর লকডাউনে জট না পাকালে ম্যাচটি হয়ে যেত ১৪ এপ্রিল ঢাকায়। জিতলে আবাহনীর প্রস্তুতি শুরু হতো পরের ম্যাচের জন্য। কিন্তু ম্যাচটাই তো হচ্ছে না।

১৪ এপ্রিল থেকে পিছিয়ে ২১ এপ্রিল নেয়ার পরও একই জটিলতা। নেপালকে নিরপেক্ষ ভেন্যু বানিয়ে সেখানে খেলতে চেয়েছিল আবাহনী। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ায় সেটাও হচ্ছে না।

তাহলে কি আছে আবাহনীর এই ম্যাচের ভাগ্যে? বুধবার ভারতের গোয়ায় হয়ে গেছে ব্যাঙ্গালুরু এফসি ও নেপাল আর্মি ক্লাবের মধ্যকার ম্যাচ। ভারতের ক্লাবটি ৫-০ গোলের বড় জয়ে উঠে গেছে প্লে-অফ রাউন্ডে। আবাহনী ও ঈগলসের মধ্যকার বিজয়ী দল খেলবে ব্যাঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচটি হবে ২৮ এপ্রিল গোয়ায়।

বৃহস্পতিবার এএফসি, বাফুফে ও আবাহনীর মধ্যে ভার্চুয়াল সভা হয়েছে। সেখানে কোনো সমাধান আসেনি। একাধিক অপশনের কথা বলেছে এএফসি। আবাহনী গোয়ায় গিয়ে খেলতে সম্মতি দিলে এএফসি সেখানেই ম্যাচটি আয়োজন করতে পারে ঈগলসের বিপক্ষে। কারণ, যারা জিতবে তাদের ওই ভেন্যুতেই ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলতে হবে।

এ সময়ে ভারতের ভিসা নেয়া সমস্যা। কারণ বাংলাদেশে ভারতের ভিসা প্রক্রিয়া বন্ধ আছে। তাছাড়া লকডাউন কবে শেষ হবে, সেটা একটা বিষয়। আবাহনী এ সমস্যাগুলোর কথা এএফসিকে অবহিত করেছে। ভারতে গিয়ে খেলা না হলে মালদ্বীপই হতে পারে শেষ ভরসা। যেখানে গ্রুপপর্বের খেলা শুরু হবে ১৪ মে।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘কয়েকটি অপশন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে এএফসি আরও কাজ করছে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add