for Add

লঙ্কায় কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ থেকে কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কারণ লঙ্কায় পৌঁছানোর পর ১২ থেকে ১৪ এপ্রিল টাইগাররা তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইনে ছিলেন।

আগামীকাল শুক্রবার পর্যন্ত কোয়ারেন্টাইন অনুশীলন চলবে বাংলাদেশের। এরপর নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

২১ এপ্রিল থেকে প্রথম টেস্ট শুরুর আগে ১৯ ও ২০ এপ্রিল ম্যাচের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ। ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দু’টি টেস্ট হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

নিজেদের মধ্যে বাংলাদেশের প্রস্তুতিমূলক ম্যাচ শেষে টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ছিল। অনুশীলনে খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন দলের কোচ। টেস্ট সিরিজের আগে খুঁটিনাটি ভুলগুলো শুধরে নেয়াই মূল লক্ষ্য দলের।

অধিনায়ক হিসেবে ছয় ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র একটিতে জয়ের স্বাদ পেয়েছেন মমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে আসন্ন সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন মমিনুল। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে উন্নতি করাই মূল লক্ষ্য, যা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।

মমিনুল জানান, ‘ঘরের মাঠে লঙ্কা খুবই দুর্দান্ত এক দল। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এবারের সফরটি আমাদের জন্য সহজ হবে না। আমাদের এ চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং ভাল ফলাফল অর্জন করতে হবে। আমি মনে করি, এটি একটি প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুই দলেই ভাল পেস বোলার রয়েছে। ব্যাটিংটা হবে খুব গুরুত্বপূর্ণ । আমরা প্রত্যাশানুযায়ী ব্যাটিং করতে পারছি না।’

উল্লেখ্য সম্প্রতি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হার ও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশের প্রাথমিক দল : মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add