for Add

৮ বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক

দুর্নীতির দায়ে ৮ বছরের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক ও বাংলাদেশের দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিককে নিষিদ্ধ করেছে আইসিসি। দুর্নীতির দায়ে, মূলত দলের আভ্যন্তরীণ তথ্য জুয়াড়িদের কাছে পাচারের কারণে এ নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে এবং বিভিন্ন ঘরোয়া দলের কোচ থাকার সময় আইসিসির দুর্নীতি-বিরোধী ধারা ভঙ্গ করেছেন স্ট্রিক। এরমধ্যে ২০১৮ সালে বাংলাদেশে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের তথ্য পাচার করেছেন তিনি। এছাড়া জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, ২০১৮ সালের আইপিএল, আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং এমনকি ২০১৭ সালের বিপিএলে সম্পৃক্ত থাকার সময় বিভিন্ন তথ্য পাচার করেছেন এ জিম্বাবুইয়ান।

অভিযোগে বলা হয়েছে, একজন জাতীয় দলের অধিনায়কসহ অন্তত চারজন ক্রিকেটারকে জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন স্ট্রিক। আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনালের সামনে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি। তবে শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০২৯ সালের ২৮ মার্চ পুনরায় ক্রিকেটের সঙ্গে জড়িত হতে পারবেন এ জিম্বাবুইয়ান।

খেলোয়াড়ি জীবনে অনেকবারই বাংলাদেশ সফরে এসেছিলেন স্ট্রিক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। এরপর ২০১৪ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার সময়ে বাংলাদেশের পেসারদের সাফল্যও ছিল ভালো। তাই তার সঙ্গে চুক্তির নবায়ন করতে চেয়েছিল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তবে তাতে রাজী হননি জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা এ ক্রিকেটার।

এরপর ২০১৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ে কোচের দায়িত্ব নেন স্ট্রিক। তবে জিম্বাবুয়েকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হওয়ায় ছাঁটাই হন তিনি। পরে ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পান এ সাবেক ক্রিকেটার।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add