for Add

রাহুল-হুদার বিস্ফোরক ব্যাটিং’য়ে রানের পাহাড়ে পাঞ্জাব

আরব আমিরাতে গত মৌসুমে যেখানে শেষ করেছিলেন, এবারের আইপিএলে যেন সেখান থেকেই শুরু করলেন লোকেশ রাহুল। সাড়ে ছ’শোরও বেশি রান করে গত মৌসুমে অরেঞ্জ ক্যাপের বিজেতা পাঞ্জাব অধিনায়কের ব্যাট ঝলসে উঠল এবারের আইপিএলের প্রথম ম্যাচেই। সঙ্গে দীপক হুদার ধুন্ধুমার ব্যাটিং’য়ে ১৪তম আইপিএলের প্রথম ম্যাচে রানের পাহাড়ে চড়ল প্রীতি জিনতার দল। জয়ের জন্য রাজস্থান রয়্যালসের সামনে ২২২ রানের লক্ষ্যমাত্রা রাখল পঞ্জাব কিংস।

টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রয়্যালসদের নতুন অধিনায়ক সাঞ্জু স্যামসন। শুরু থেকেই রয়্যালস বোলারদের উপর চেপে বসেন পাঞ্জাব ব্যাটসম্যানরা। মায়াঙ্ক আগরওয়াল ৯ বলে ১৪ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে ঝড় তোলেন রাহুল-গেইল জুটি।

এ দু’জনের ৭৭ রানের জুটিতে ৪০ রানের অবদান রাখেন গেইল। জ্যামাইকানের ২৮ বলের ইনিংস সাজানো ছিল ৪টি চার ২টি ছক্কায়। আইপিএলে এদিন ৩৫০ ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছুঁয়ে ফেলেন গেইল।

অন্যদিকে ব্যাট হাতে গত মৌসুমে আরব আমিরাতের স্মৃতি উসকে দিতে থাকেন রাহুল। তৃতীয় উইকেটে হুদার সঙ্গে জুটি বেঁধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন পাঞ্জাব অধিনায়ক। পুরানকে সরিয়ে ব্যাটিং-অর্ডারে উপরে উঠে এসে ৪টি চার এবং ৬টি বিশাল ছক্কা মাত্র ২৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন হুদা। তার অর্ধপশতরান আসে ২০ বলে। রাহুলের সঙ্গে হুডার জুটিতে ৪৬ বলে ওঠে ১০৫ রান। এই দুই ব্যাটসম্যানের সামনে রীতিমতো অসহায় দেখাচ্ছিল রয়্যালস বোলারদের। হুডা ৬৪ রানে আউট হলেও থামানো যাচ্ছিল না পাঞ্জাব অধিনায়ক রাহুলকে।

অর্ধশতরান পূর্ণ করার পর আরও বিস্ফোরক রাহুল শতরানের দিকে ভালোই এগোচ্ছিলেন; কিন্তু শেষ ওভারে চেতন শঙ্করিয়ার ডেলিভারিতে রাহুল তেওয়াতিয়ার দুরন্ত ক্যাচে শতরান হাতছাড়া করেন তিনি।

৫০ বলে তার ৯১ রানের ইনিংসে ছিল ৭টি চার এবং ৫টি ছক্কা। মূলত রাহুল-হুদার ব্যাটেই রানের পাহাড়ে চড়ে বসে পাঞ্জাব। শেষ অবধি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২১ রান স্কোরবোর্ডে তোলে পাঞ্জাব। শেষদিকে শাহরুখ খান ব্যাটে নামলেও ৪ বলের বেশি খেলার সুযোগ পাননি তিনি। ৬ রানে অপরাজিত থাকেন।

রাজস্থানের হয়ে বল হাতে নজর কাড়েন চেতন শঙ্করিয়া। ৩১ রানে ৩ উইকেট নেন এই তরুণ বোলার। সঙ্গে নিকোলাস পুরানকে দুরন্ত ক্যাচে ডাগ-আউটে ফেরান গত মৌসুমে আরসিবির এই নেট বোলার। সবমিলিয়ে প্রথম ম্যাচে জয় পেতে গেলে রেকর্ড রান তাড়া করতে হবে রয়্যালসকে।

Tags: , , , , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add