for Add

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন ক্রিকেটাররা

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। গেল ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবার আগে তারা প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন।

শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকা বেশিরভাগ খেলোয়াড়ই আজ শনিবার ভ্যাকসিন নিয়েছেন। বাকী খেলোয়াড়রা আগামীকাল রোববার ভ্যাকসিন নিবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের বেশিরভাগ খেলোয়াড়কে আজ টিকা দেয়া হয়েছে। দুই-একজন বাকী রয়েছেন, তারা আগামীকাল তা গ্রহণ করবেন।’

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাসকিন বলেন, ‘আমরা আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছি। আমাদেরকে এমন সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আপনার যদি ভ্যাকসিন দেয়ার সুযোগ হয় তবে তা আপনার নেয়া উচিত। আমরা যদি নিজের সম্পর্কে সচেতন না হই, তবে এই পরিস্থিতি অব্যাহত থাকবে এবং দিন দিন আরও খারাপ অবস্থা হতে পারে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত।

শ্রীলঙ্কায় পৌঁছে বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ। ১২-১৪ এপ্রিল রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। ১৫-১৬ এপ্রিল কোয়ারেন্টাইন ট্রেনিং করবে পুরো দল। আর ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ।

২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ১৯ ও ২০ এপ্রিল অনুশীলন করবে বাংলাদেশ। ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। ৪ মে দেশে ফিরবে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : মোমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add