for Add

শ্রীলঙ্কা সফরে ফিরলেন শুভাগত, সঙ্গে তিন নতুন মুখ

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক দেখিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর বয়সী শুভাগত হোম। এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে সবশেষ ম্যাচটি খেলেছিলেন পাঁচ বছর আগে।

শুক্রবার ঘোষিত স্কোয়াডে জায়গা মেলেনি সৌম্য সরকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশের সবশেষ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেছিলেন তিনি। চোটে পড়া সাকিব আল হাসানের পরিবর্তে তাকে নেওয়া হয়েছিল। শুরুতে মূল স্কোয়াডে ছিলেন না বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটসম্যান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নেই তারকা অলরাউন্ডার সাকিব। একই কারণে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও অনুপস্থিত। চোটের কারণে জায়গা পাননি তরুণ পেসার হাসান মাহমুদ। দলে নতুন মুখ তিনটি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন পেসার শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী সোমবার শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ। খেলাগুলো অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে এর আগে দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

মূলত, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সিরিজটি। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। এরপর মহামারির প্রভাব কিছুটা কমলে ফের সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজনের চেষ্টা চালানো হয়। কিন্তু কোয়ারেন্টিন সংক্রান্ত নানা জটিলতায় তখনও শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি বাংলাদেশের।

আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। এরপর ২১ এপ্রিল প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল থেকে।

করোনাভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে বড় স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। যাতে প্রস্তুতির সুবিধা হয় এবং কেউ আক্রান্ত হলে বিকল্প বাছাই করতে সমস্যা না হয়। প্রস্তুতি ম্যাচের পর টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট দল:

মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add