for Add

জামান-বাবরের ব্যাটিংয়ে সিরিজ জিতলো পাকিস্তান

ওপেনার ফখর জামান ও বাবর আজমের ব্যাটিং দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। জামানের ১০১ ও বাবরের ৯৪ রানের সুবাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ২৮ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার মাটিতে আট বছর পর দ্বিতীয়বারের মতো সিরিজ জয়ের স্বাদ নিল পাকিস্তান।

সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে পাকিস্তানকে ১১২ রানের সূচনা এনে দেন ইমাম উল হক ও ফখর জামান। জুটিতে ৫৭ রান অবদান রেখে ফিরেন ইমাম।

এরপর বাবরকে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন জামান। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ও টানা দুই ম্যাচে সেঞ্চুরি পান জামান। আগের ম্যাচে ১৯৩ রান করা জামান এবার করেন ১০১। ১০৪ বল খেলে ৯টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।

সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৯৪ রানে আউট হন বাবর। ৮২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান বাবর। জামান ও বাবরের পর শেষদিকে মাত্র ১১ বলে ৪টি ছয় ও ১টি চারে অপরাজিত ৩২ রান করেন হাসান আলি। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ ৩টি উইকেট নেন।

৩২১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার উপরের সারির ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ওপেনার জানেমান মালান ও মিডল-অর্ডার ব্যাটসম্যান কাইল ভেরিনি বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে হাফ-সেঞ্চুরিতে থামেন। মালান ৭০ ও ভেরিনি ৬২ রান করেন।

সাত নম্বরে নামা আন্দিলে ফেলুকুয়াওর ৫৪ রান দক্ষিণ আফ্রিকার হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৩ বল বাকী থাকতে ২৯২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ নাওয়াজ ৩টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের বাবর ও সিরিজ সেরা হন জামান।

আগামী ১০ এপ্রিল থেকে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add