for Add

নারী এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩ সালে শুরু

২০২৩ সাল থেকে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারীদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। এশিয়ান অঞ্চলে নারীদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নতুনভাবে আয়োজিত এই আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এএফসি আশাবাদী।

২০১১ সালে নারীদের বিশ্বকাপ জয় করেছিল জাপান। এশিয়ায় জাপান ছাড়াও নারীদের ফুটবলে পরাশক্তি হিসেবে নিজেদের ইতোমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন অস্ট্রেলিয়া ও চায়না। কিন্তু ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের কাছে এশিয়ান দেশগুলোর নারীদের ক্লাব ফুটবল মোটেই জনপ্রিয়তা লাভ করতে পারেনি।

২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে কোন এশিয়ান দলই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। ১৯৯১ সালের পর এই প্রথমবারের মতো এশিয়ান নারীরা শেষ আটের আগেই বিদায় নিয়েছিল।

কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন দুই বছর অন্তর অন্তর নারীদের এই চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এএফসি’র নারী ফুটবলের প্রধান বাই লিলি এ সম্পর্কে বলেছেন, ‘এটা অবশ্যই এই অঞ্চলের নারী ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি ক্লাব প্রতিযোগিতা আয়োজন করতে পারি এর অর্থ হচ্ছে প্রতিটি খেলোয়াড়কে ক্লাবের লাইসেন্স প্রাপ্ত হতে হবে। লিগগুলোকে ভাল একটি কাঠামোর মধ্যে আনাটাও জরুরী। এটা অবশ্য ঘরোয়া লিগকে এগিয়ে নিয়ে যাবার জন্য সহযোগিতা করবে। একইসাথে জাতীয় দলের বাইরের খেলোয়াড়রা এর মাধ্যমে উপরে উঠে আসবে।’

বাই লিলি ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে চায়নার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।
ইতোমধ্যেই নারীদের ক্লাব ফুটবল নিয়ে কাজ শুরু করেছে এএফসি। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো আয়োজিত নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া, চায়না, জাপান ও দক্ষিণ কোরিয়ার থেকে চারটি ক্লাব দল অংশ নিয়েছিল। এর দ্বিতীয় আসর এ বছর ও তৃতীয়টি ২০২২ সালে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এরপরপরই অনুষ্ঠিত হবে নারী চ্যাম্পিয়ন্স লিগ।

বাই জানিয়েছেন টুর্নামেন্টের বিস্তারিত নিয়ে কাজ শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে কতটি দল অংশ নিবে কিংবা এর ফর্মেটই বা কি হবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

পুরুষ বিভাগে এ বছর ৪০টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্ব শেষে নক আউটপর্ব পূর্ব ও পশ্চিম জোনে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। দুই জোনের বিজয়ীদের নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নারীদের এশিয়ান কাপে প্রতিটি দেশের জাতীয় দল প্রতি চার বছর অন্তর অংশ নিয়ে থাকে। কিন্তু বাই আশাবাদী বড় একটি ক্লাব প্রতিযোগিতা কার্যত প্রতিটি দেশের জাতীয় দলকেই সহযোগিতা করবে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add