for Add

বরুশিয়াকে হারিয়ে সেমির পথে ম্যানসিটি

অনেকটা সময় এগিয়ে থেকেও জয় হাতছাড়া হতে বসেছিল ম্যানচেস্টার সিটির। শেষ দিকে ব্যবধান গড়ে দিলেন ফিল ফোডেন। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে রইল পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মার্কো রয়েস। জয়সূচক গোলটি করেন ফোডেন।

ঘরের মাঠে শুরু থেকে বল দখলে সিটি এগিয়ে থাকলেও প্রথম সুযোগটি পায় ডর্টমুন্ড। সপ্তম মিনিটে ডি-বক্সে দুরূহ কোণ থেকে জুড বেলিংহামের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক এডারসন।

১৯তম মিনিটে গোলের উদ্দেশে নিজেদের প্রথম শটেই সাফল্য পায় সিটি। মাঝমাঠে সফরকারী ডিফেন্ডার এমরি কানের ভুলে বল পায় তারা। ডি ব্রুইনে বল নিয়ে এগিয়ে ডি-বক্সের ভেতর বাঁ দিকে বাড়ান ফোডেনকে। তার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিকের বাইলাইনের কাছ থেকে কাট ব্যাক করেন রিয়াদ মাহরেজ। কাছ থেকে ডান পায়ের শটে বাকিটা সারেন ডি ব্রুইনে।

৩০তম মিনিটে ডি-বক্সে কানের চ্যালেঞ্জে রদ্রি পড়ে গেলে স্বাগতিকদের পেনাল্টি দেন রেফারি। তবে ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। এর সাত মিনিট পর বেলিংহাম বল জালে পাঠালেও গোল মেলেনি।

ডি-বক্সের বাইরে বল ক্লিয়ার করতে বেশ খানিকটা সময় নেন এদেরসন। ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জালে পাঠান বেলিংহাম। এই মিডফিল্ডার প্রতিপক্ষ গোলরক্ষকের পায়ে আঘাত করায় ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। যদিও রিপ্লেতে দেখা যায়, আগে বল স্পর্শ করেছিলেন তিনি।

শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে দুই লেগেই জোড়া গোল করা আর্লিং হলান্ড প্রথমার্ধে ছিলেন নিজের ছায়া হয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো একটি সুযোগ পান তিনি। সতীর্থের থ্রু বল পেয়ে এই তরুণ ফরোয়ার্ডের নিচু শট দারুণ দক্ষতায় ফেরান এদেরসন।

৬৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে সিটির সামনে। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডে ব্রুইনের পাসে ফোডেনের নেওয়া শট পা দিয়ে ফেরান গোলরক্ষক।

৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডে ব্রুইনের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে তার পাসে ফোডেনের শট ফেরান গোলরক্ষক।

৮৪তম মিনিটে সমতায় ফেরে ডর্টমুন্ড। হলান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে এদেরসনকে পরাস্ত করেন রয়েস।

জমে ওঠা ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন ফোডেন। ডে ব্রুইনের দারুণ ক্রস ডি-বক্সে ইলকাই গিনদোয়ান নিয়ন্ত্রণে নিয়ে ফোডেনকে পাস দেন। সহজেই বাকি কাজ সারেন ইংলিশ মিডফিল্ডার। জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আগামী বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।

Tags: , , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add