for Add

কোনো ধরণের ফান্ড স্থগিত করেনি ফিফা : সালাম মুর্শেদী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি বলেছেন,’ফিফা আমাদের যে বিভিন্ন ফান্ড দিচ্ছে তা অব্যাহত আছে। ফিফা থেকে কোনো ধরনের ফান্ড স্থগিত করা হয়নি।’

মঙ্গলবার রাজধানীর পান্থপথে আবদুস সালাম মুর্শেদীর ব্যবসায়িক অফিকে তাৎক্ষনিক ডাকা সংবাদ সম্মেলনে বলেছেন বাফুফের এই কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন বাফফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

এর আগে দুপুরে আবদুস সালাম মুর্শেদী ও বাফুফের অন্যান্য কর্মকর্তারা ভার্চুয়াল সভা করেছেন ফিফার কর্মকর্তাদের সঙ্গে। ওই সভাটি খুবই সুন্দর হয়েছে উল্লেখ করে বাফুফের সিনিয়র সহসভাপতি বলেছেন,’এই সভায় ফিফা কর্মকর্তারা বাফুফের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

তাহলে ফান্ড স্থগিত করে দেয়ার যে কথাগুলো ভাসছে বাতাসে? আবদুস সালাম মুর্শেদী বলেছেন,’অর্থ ছাড় হচ্ছে না বলে যে কথাগুলো শুনেছেন সে তথ্য সঠিক নয়।’
সাধারণ সম্পাদক জানিয়েছেন,’১৫ দিন আগেও ফিফা থেকে আমরা একটা বরাদ্দ পেয়েছি।’ আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘ওই বরাদ্দের কাগজপত্রে আমি ৪ এপ্রিল স্বাক্ষরও করেছি।’

ফিফার সঙ্গে কি নিয়ে ভার্চুয়াল সভা হলো বাফুফের? ‘আজকে যে সভা হলো এমন সভা বিভিন্ন সময়ে হয়ে থাকে আমাদের। আসলে বাফুফের আর্থিক সংক্রান্ত কার্যক্রমে আরো স্বচ্ছ্বতা, নিরপেক্ষতা ও জবািদিহিতা নিশ্চিকরণের লক্ষ্যে ফিফা থেকে অনুরোধ জানানো হয়েছে। পার্সেস, মেমেন্টসহ বিভিন্ন বিষয়ে নীতি প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে। যাতে ভবিষ্যতে ফিফার ফরোয়ার্ড প্রজেক্টগুলো বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে’-বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক।

সম্প্রতি বাফুফের ফিন্যান্স সংক্রান্ত কর্মকান্ডের যে প্রশংসা করেছে এএফসি সে বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন ফিফা কর্মকর্তারা । আবদুস সালাম মুর্শেদী বলেছেন,’আসলে আমাদের যে সিস্টেম ফলো করা উচিত কখনো কখনো সেটা হয় না, পারিনা। কারণ, কিছু কাজ তাৎক্ষণিকভাবে করতে হয়। আমরা এখন সব পেমেন্ট চেকে করে থাকি। কখনো কখনো এটার ব্যত্যয় ঘটে। তবে পরিমান কম। আমরা এক খাতের অর্থ অন্য খাতেও ব্যয় করি না।’

তাহলে ফান্ড বন্দের প্রশ্ন উঠেছে তা আসলে কি? ‘কোভিডের কারণে ফরোয়ার্ড প্রগ্রামগুলো হয়নি। ফিফাও জানিয়েছে, বাংলাদেশের মতো অনেক অ্যাসোসিয়েশন কোভিডের সময় কাজ করতে পারেনি। তাই বলে ফরোয়ার্ড প্রজেক্টগুলো ল্যাপস হয়ে যায়নি। কাজ শুরু আর শেষ না করলেতো ফান্ড ছাড় হবে না। করোনার কারণে আমরা সেটা নিতে পারিনি। অন্য কোনো ফান্ড স্থগিত হয়নি’-বলেছেন সালাম মুর্শেদী।

দুপুর দেড়টা থেকে এক ঘন্টা আলোচনা করেছেন ফিফা ও বাফুফে কর্মকর্তারা। পুরো সভাই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফাইনান্স সম্পর্কিত। সভায় ফিফার মেম্বারস অ্যাসোসিয়েশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং কমপ্লেয়ান্স ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ।

সভায় বাফুফের ফাইন্যান্স সম্পর্কিত কার্যক্রমে আরো স্বচ্ছ্বতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ফিফা’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বাফুফের পক্ষ থেকেও বিষয়গুলো বাস্তবায়নের নিশ্চয়তা দেয়া হয়েছে ফিফা কর্মকর্তাদের। যাতে চলমান কার্যক্রমকে আরো বেগবান করা যায় এবং যা ভবিষ্যতে ফিফা ফরোয়ার্ড প্রজেক্ট ফান্ড বাফুফের অনুকুলে ছাড়করণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

চলমান বিষয়াদি আগামী মে মাসের মধ্যে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বাফুফের সাথে ওতোপ্রোতভাবে কাজ করবে ফিফা। প্রয়োজনে ফিফার কনস্যালটেন্ট সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাফুফেকে সুনির্দিষ্ট লক্ষ্য মাত্রা অর্জনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

সভার শেষ পর্যায়ে ফিফার কোভিড-১৯ ফান্ড দ্রুত ছাড় করতে বাফুফের পক্ষ হতে তাগাদা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ফিফা কর্তৃক বাফুফের অনুকুলে প্রদত্ত অপারেশনাল ফান্ড বিভিন্ন ইনস্টলমেন্টে বা মাসিক ভিত্তিতে প্রদানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add