for Add

দ্রুততম মানব ইসমাইল, দ্রুততম মানবী শিরিন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই অ্যাথলেট মো. ইসমাইল ও শিরিন আক্তার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার দ্রুততম মানবের খেতাব জিততে ১০.৫০ সেকেন্ড সময় নেন ইসমাইল। ১০.৬০ সেকেন্ডে রৌপ্য জেতেন একই সংস্থার আবদুল রউফ এবং ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন বিমান বাহিনীর নাইম ইসলাম।

ইসমাইল বলেন, ‘বাংলাদেশে গেমসে এটা আমার প্রথম স্বর্ণ। সবমিলিয়ে স্প্রিন্টে চতুর্থ স্বর্ণ। ২০১৩ সালে লং জাম্পে রৌপ্য জিতেছিলাম।’ তিনি আরো বলেন, ‘করোনা মহামারির মধ্যেও এই পারফরম্যান্সে আমি খুশি। অনুশীলন কম হলেও দ্রুততম মানব হতে পেরেছি এটাতে আমি তৃপ্তি।’ টাইমিং খুব একটা ভাল হয়নি ইসমাইলের। জাতীয় চ্যাম্পিয়নশিপে তার টাইমিং ছিল ১০.২০ সেকেন্ড। টাইমিং নিয়ে ইসমাইল বলেন, ‘টাইমিং ভাল না করার কারণ ঠিকমতো অনুশীলন করতে পারিনি। এখন যেটা হচ্ছে করোনার কারণে একবেলা অনুশীলন করতে পারছি।করোনা শেষ হলে আশা করি টাইমিংটা ভাল দেখতে পাবেন।’

এদিকে ১১.৬০ সেকেন্ডে বাংলাদেশ গেমসে স্বর্ণপদকের সঙ্গে দ্রুততম মানবীর খেতাব জিতে নিয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। ২০১৩ সালের অষ্টম বাংলাদেশ গেমসে তৎকালীন ট্র্যাকে রানী নাজমুন নাহার বিউটির কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল শিরিনকে। যে স্বর্ণপদকটি এবার নিজের করে নিলেন শিরিন। এই ইভেন্টে ১১.৭০ সেকেন্ডে সেনাবাহিনীর শরীফা খাতুন রৌপ্য এবং ১২.১০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন বিকেএসপির সোনিয়া আক্তার।

শিরিন বলেন, ‘বাংলাদেশ গেমসে এটা আমার প্রথম স্বর্ণ জয়। এর আগে অষ্টম বাংলাদেশ গেমসে বিউটি আপার কাছে হেরে দ্বিতীয় হয়েছিলাম। আমার স্বর্ণ জয়ের পিছনে অবদান বাংলাদেশ নৌবাহিনী, ফেডারেশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। সর্বোপরি আমি বিকেএসপি থেকে ট্রেনিং করি। যত রকম সুযোগ সুবিধা সব তারা আমাকে করছে।

আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি অনেক পরিশ্রম করছেন।’ তিনি যোগ করেন, ‘আমি টানা ১২বার দ্রুততম মানবী হয়েছি,এটাই রেকর্ড বাংলাদেশের।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add