for Add

বিশ্বকাপ বাছাইপর্বে ২০ বছর পর জার্মানির হার

নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাইপর্বে অঘটনের শিকার হয়েছে জার্মানি। বুধবার ঘরের মাঠে ২-১ গোলে পরাজয়ের মাধ্যমে বাছাইপর্বের ২০ বছরের ইতিহাসে প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা অর্জন করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাধ্যমে জুলাইয়ে বিদায় নিতে যাওয়া কোচ জোয়াচিম লো‘র উপর চাপটা আরো বাড়ল।

ডুইসবার্গে শেষ বাঁশি বাজার পর লো বলেন, ‘হতাশাটা অনেক বড়।‘ নাপোলি মিডফিল্ডার এলিফ এলমাস ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে মেসিডোনিয়ার হয়ে জয়সূচক গোল করেন। এর আগে ৩৭ বছর বয়সী স্ট্রাইকার গোরান পানডেভের গোলে প্রথমার্ধের ইনজুরি টাইমে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ইকে গুনডোগানের পেনাল্টিতে ৬৩ মিনিটে সমতায় ফিরে জার্মানি। বিশ্ব ফুটবলে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি সর্বোচ্চ আসরে কখনই খেলতে ব্যর্থ হয়নি। যদিও তারা ১৯৩০ সালে প্রথমবারের আয়োজনে খেলেনি এবং ১৯৫০ সালে নিষিদ্ধ ছিল।

ইতোমধ্যেই লো’র দল গ্রুপ-জি‘তে তৃতীয় স্থানে নেমে গেছে। শীর্ষে থাকা আর্মেনিয়ার সাথে তিন পয়েন্ট পিছিয়ে থাকার পাশাপাশি মেসিডোনিয়ার কাছে গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে।

২০০১ সালে ইংল্যান্ডের কাছে সর্বশেষ বাছাইপর্বে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানরা। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লো বলেন, ‘আইসল্যান্ড ও রোমানিয়াকে হারিয়ে আমরা প্রথম দুটি ম্যাচে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট তুলে নেয়া। কিন্তু নিজেদের ভুলেই আজ আমরা পরাজিত হয়েছি।‘

এর মাধ্যমে জাতীয় দলের বাজে ফর্মের আরো একবার পুনরাবৃত্তি হল। গত নভেম্বরে স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়ে লজ্জায় পড়েছিল লো’র শিষ্যরা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েও হতাশ করেছিল। কালকের পরাজয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ১৮ ম্যাচে জয়ের বৃত্ত থেকে ছিটকে পড়ল জার্মানি। ১৫ বছরের মেয়াদ শেষে জুলাইয়ে ইউরো ২০২০ শেষে জাতীয় দলের দাযিত্ব ছাড়তে যাচ্ছেন লো।

দলের অস্থায়ী অধিনায়ক গুনডোগান বলেন, ‘মূল বিষয় হচ্ছে নর্থ মেসিডোনিয়া মাত্র দুইবার আমাদের গোলবারের সামনে এসেছে এবং দুটো গোলই করেছে। এটা তাদের জন্য খুবই সহজ ছিল। আমরাও সুযোগ পেয়েছি কিন্তু মাত্র একটি গোল করতে পেরেছি।‘

জুনের ইউরো ২০২০‘কে সামনে রেখে প্রস্তুতি ম্যাচের আগে জার্মানির আর কোন ম্যাচ নেই। বাছাইপর্বে অনেকটা সহজ গ্রুপে পড়েও নিজেদের মেলে ধরতে না পারাটা পুরো দলের অনেক বড় একটি ব্যর্থতা। ইউরোতে গ্রুপ পর্বে পর্তুগাল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও হাঙ্গেরির কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। যে কারণে ইউরোতেও জার্মানরা কতটা এগুতে পারবে তা নিয়ে শঙ্কা থেকেই যায়। গুনডোগান বলেন, ‘আগামী দুই মাসে আমাদের সামনে কোন খেলার সুযোগ নেই। মে মাসের শেষ থেকে আমরা আবারো প্রস্তুতি শুরু করবো।‘

দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে উঠে আসার পর ম্যাচের স্কোর যখন ১-১ ছিল তখন চেলসি স্ট্রাইকার টিমো ওয়ার্নার গোলের দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছেন। আরবি লিপজিগের সাবেক এই স্ট্রাইকার ক্লাব ও দেশের হয়ে এ সর্বশেষ ৩১টি ম্যাচে মাত্র দুই গোল করেছেন যা খুবই হতাশার। ৮০ মিনিটের গুনডোগানের দারুণ একটি পাস থেকে তিনি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

জার্মানির থেকে ৫২ ধাপ পিছিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৬৫তম স্থানে থাকা নর্থ মেসিডোনিয়া কাল প্রমাণ করেছে বড় দলের বিপক্ষেও কিভাবে সাহসের সাথে এগিয়ে যাওয়া যায়। ম্যাচের শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার খেসারত শেষ পর্যন্ত স্বাগতিকদের দিতে হয়েছে। এর মধ্যে বায়ার্ন মিউনিখ উইঙ্গার সার্জি গ্যানাব্রির গোল মিসের বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছিল

প্রথমার্ধের ইনজুরি টাইমে অভিজ্ঞ পানডেভ আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩৮তম গোল করে সফরকারীদের এগিয়ে দেন। ২০১২ সালে সুইডেনের কাছে ৪-৪ গোলে ড্রয়ের পর প্রথমবারের মত বিশ্বকাপ বাছাইপর্বে জয়বিহীন থাকার শঙ্কায় পড়ে জার্মানি। ৬৩ মিনিটে ডি বক্সের ভিতর লেরয় সানেকে ফাউলের অপরাধে প্রাপ্ত পেনাল্টি থেকে গুনডোগান দলকে সমতায় ফেরান। ম্যানুয়েল ন্যয়ার বিশ্রামে থাকায় অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন গুনডোগান।

ওয়ার্নারের গোল মিসের সুযোগটি পুরোপুরি কাজে লাগায় নর্থ মেসিডোনিয়া। ওয়ার্নারের চেলসি সতীর্থ এন্টোনিও রুডিগারকে কাটিয়ে ডিনামো জাগ্রেবের আরিয়ান আডেমি বল বাড়িয়ে দেন এলমাসের দিকে।মার্ক-আন্দ্রে টার স্টেগানকে পরাস্ত করে দলকে জয় উপহার দিতে কোন ভুল করেননি এলমাস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add