for Add

রোনাল্ডোর গোলে পর্তুগালের জয়

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলে মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৩-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল। দিনের আরেক ম্যাচে বেলারুশকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম।

জুভেন্টাস ফরোয়ার্ড রোনাল্ডো বিরতির পাঁচ মিনিট পর ক্যারিয়ারের ১০৩তম আন্তর্জাতিক গোল পূরণ করেন। ছোট দল সত্বেও লুক্সেমার্গের সাম্প্রতিক পারফরম্যান্স দলটিকে বিশ্বফুটবলে নতুন করে পরিচয় করে দিয়েছে। যে কারণে পর্তুগালকেও বেশ সতর্ক হয়েই খেলতে দেখা গেছে।

শনিবার সার্বিয়ার বিপক্ষে বিতর্কিত ড্র হওয়া ম্যাচটিতে ইনজুরি টাইমে রোনাল্ডোর গোল বাতিল করা হয়েছিল। যে কারণে জয় পাওয়া হয়নি পর্তুগালের। কিন্তু হুয়াও ক্যান্সেলোর ক্রসে ৫০ মিনিটে দলকে এগিয়ে দিতে আর ভুল করেননি এই পর্তুগীজ সুপারস্টার। আগের ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করে অঘটন ঘটিয়েছিল লুক্সেমবার্গ। কালও ৩০ মিনিটে নিজেদের মাঠে গার্সন রড্রিগুয়েজ যখন দলকে এগিয়ে দেন তখন স্বাগতিক শিবিরে উল্লাস শুরু হয়। প্রথমার্ধের স্টপেজ টাইমে পেড্রো নেটোর ক্রস থেকে অনেকটা ফাঁকায় দাঁড়ানো দিয়োগো জোতা পোস্টের খুব কাছে থেকে হেডের সাহায্যে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান।

এরপর বিরতির পাঁচ মিনিট পর রোনাল্ডো পর্তুগালকে এগিয়ে দেন। ৮০ মিনিটে হুয়াও পালহিনহা দলের হয়ে তৃতীয় গোল করলে পর্তুগালের জয় নিশ্চিত হয়। এই জয়ে সার্বিয়ার সাথে সমান ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ‘র শীর্ষে অবস্থান করছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

এদিকে আলেক্সান্দার মিট্রোভিচের দুই গোলে আজারবাইজানকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে সার্বিয়া। ৩৬ বছর বয়সী রোনাল্ডো এখন ইরানিয়ান আলি দেইয়ের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক ১০৯ গোলের থেকে মাত্র ৬ গোল দূরে রয়েছে।
হাভারলির কিং পাওয়ার স্টেডিয়ামে বেলজিয়াম ম্যাচ শুরুর আগে মধ্যপ্রাচ্যে অভিবাসীদের মানবেতর জীবনযাপনের প্রতিবাদ জানিয়ে বাছাইপর্বে অন্যান্য দলগুলোর সাথে সহমত পোষণ করেছে। গ্রুপ-ই‘র নিজেদের তৃতীয় ম্যাচে রবার্তো মার্টিনেজ দ্বিতীয় সারির দল মাঠে নামিয়েছিলেন। কিন্তু তারপরও বেলারুশকে উড়িয়ে দিতে কোন কার্পণ্য করেনি বিশ্বের এক নম্বর দলটি। জার্মানী, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডও এভাবেই বিভিন্ন স্লোগান সম্বলিত টি-শার্ট পড়ে হিউম্যান রাইটস প্রতিষ্ঠার আহবান জানিয়েছে। বেলজিয়ানদের টি-শার্টে লেখা ছিল, ‘ফুটবল সবসময়ই পরিবর্তনকে সমর্থন করে।‘

দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে বেলজিয়ানরা একটু বেশি কঠোর ছিল। মিশি বাটশুই ১৪ মিনিটে গোলের সূচনা করেন। ম্যাচে দুটি করে গোল করেছেন হানস ভানাকেন ও ব্রাইটনের উইঙ্গার লিনার্দো ট্রোসার্ড। এছাড়া জেরেমি ডোকু, ডেনিস প্রায়েট ও কিস্ট্রয়ান বেনটেক বড় হয়ে সহযোগিতা করেছেন।

গ্রুপের আরেক ম্যাচে কার্ডিফে ওয়েলসের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে চেক প্রজাতন্ত্র। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা চেকদের তিন পয়েন্ট পিছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম।

বাছাইপর্বে গ্রুপ-জি‘তে বড় জয় নিশ্চিত করেছে নেদারল্যান্ডও। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে তলানির দল জিব্রালটারকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ডাচরা। এই জয়ে গ্রুপের শীর্ষেও থাকা তুরষ্কের থেকে তাদের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে একে। যদিও বড় এই জয়ের পরও ফ্র্যাংক ডি বোয়ারের দল তাদের সেরাটা দিতে পারেনি। জিব্রালটার করোনাভাইরাস ভ্যাক্সিন দিয়ে বেশ সফল হওয়ায় স্বাগতিক হিসেবে দর্শক প্রবেশের অনুমতি মিলেছিল। কিন্তু ডাচদের দাপটের কাছে খুব একটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারেনি স্বাগতিক সমর্থকরা।

বিরতির তিন মিনিট আগে স্টিভেন বারগুইসের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য সবদিক দিয়েই দাপট দেখিয়েছে সফরকারীরা। ৫৫ মিনিটে লুক ডি জং ব্যবধান দ্বিগুণ করেন। এর ৬ মিনিট পর তিন মিনিটের মধ্যে মেমফিস ডিপে, জর্জিনিও উইজনালডাম ও ডোনিয়েল মালেনের গোলে ডাচরা ৫-০ ব্যবধানে এগিয়ে যায়। ৮৫ মিনিটে ডনি ফন ডি বিক পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান। ম্যাচ শেষের দুই মিনিট আগে ডিপে নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ড।

গ্রুপের প্রথম ম্যাচে তুরষ্কের কাছে পরাজিত হয়েছিল ডাচরা। লাটভিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে বাছাইপর্বে এখনো অপরাজিত রয়েছে শীর্ষে থাকা টার্কিশরা। ডাচরা নরওয়ের সাথে সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। কাল ঘরের মাঠে নরওয়ে ১-০ গোলে মন্টেনেগ্রোকে পরাজিত করেছে।

মাল্টাকে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপ-এইচ‘র শীর্ষে উঠে এসেছে ক্রোয়েশিয়া। রাশিয়ার সাথে সমান ৬ পয়েন্ট নিয়ে ক্রোয়েটরা শীর্ষে অবস্থান করছে। স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছে রাশিয়া।

Tags: , , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add