for Add

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কী বাংলাদেশ

ওয়ানডে সিরিজের পর নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। অকল্যান্ডের ইডেন পার্কে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে টাইগাররা। সফরে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। বিটিভি,জিটিভি ও টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

তৃতীয় টি-টোয়েন্টিতে জয় দিয়ে অন্তত একটি সাফল্য নিয়ে সফর শেষ করতে চায় বাংলাদেশ। যাতে অন্তত হোয়াইটওয়াশের লজ্জাও এড়ানো সম্ভব হয়। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ হেরে আরও একবার হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ। একটি জয়, নিউজিল্যান্ডের মাটিতে জয়ের বন্ধ্যাত্ব ঘোচাবে বাংলাদেশের। নিউজিল্যান্ডের কাছে টানা ২৬ ম্যাচে হারের লজ্জা রয়েছে টাইগারদের। এর সঙ্গে যুক্ত হয়েছে এই সফরের পাঁচটি ম্যাচও। অর্থাৎ নিউজিল্যান্ডের মাটিতে সব মিলিয়ে ৩১টি ম্যাচই হারলো বাংলাদেশ (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৬টি টি-টোয়েন্টি)।

দেশ ছাড়ার আগে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। কিন্তু এখনো লক্ষ্য পূরণ হয়নি টাইগারদের। সিরিজের প্রথম ওয়ানডে ৮ উইকেটে হারে তারা। ঐ ম্যাচে ১৩১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ভাল হলেও পাঁচ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবারো ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেয়। ১৬৪ রানের বড় ব্যবধানে হারের ঢেঁকুর তুলে টাইগাররা।

এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেনি বাংলাদেশ। ৬৬ রানে ম্যাচ হারে তারা। আর দ্বিতীয় ম্যাচে বৃষ্টি কারণে টার্গেট নিয়ে হওয়া নাটক বেশ ভুগিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ থেকে শুধুমাত্র ইতিবাচক দিক হলো সৌম্য সরকারের ব্যাটিং। সৌম্যর বিধ্বংসী ব্যাটিং ১০ ওভার পর্যন্ত বাংলাদেশকে ম্যাচে রেখেছিল। কিন্তু তার আউটের পর মিডল-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। ২৭ বলে ৫১ রান করেন সৌম্য। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২৮ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

আগের ম্যাচে সৌম্যর বিধ্বংসী ব্যাটিং তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে দলের অন্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিচ্ছে বলে মনে করেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। ডোমিঙ্গো বলেন, ‘১০ ওভার শেষে একশ রান, আমি মনে করি খুবই ভাল শুরু। আগের ম্যাচে আমাদের উন্নতি নিয়ে আমরা খুশি। অবশ্যই ভালোভাবে শেষ করতে পারিনি। কিন্তু আমাদের জন্য কিছু ইতিবাচক দিক আছে।’
তিনি আরও বলেন, ‘সফরের জন্য নিউজিল্যান্ড কঠিন জায়গা এবং এখানে আমাদের রেকর্ড মোটেও ভাল নয়। আমরা কি করতে পারি তার প্রমাণ দেখিয়েছি।

কিন্তু আমরা ধারাবাহিক নই। আশা করি আমরা পরের ম্যাচে পুরো ৪০ ওভার ধারাবাহিক হতে পারবো। আপনার যদি পাঁচটি ওভার খারাপ হয়, তবে তারা আপনার উপর চাপ সৃষ্টি করবে এবং আপনাকে লড়াই থেকে ছিটকে দিবে। আশা করি, আমরা ভালো পারফরম্যান্স করতে পারবো।’

এখন পর্যন্ত ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র ৩২টিতে জিতেছে তারা এবং ৬৪ ম্যাচ হেরেছে। বাকী দু’ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচে এখনো জয়হীন রয়েছে টাইগাররা। আগামীকাল হারলে নিউজিল্যান্ডের কাছে হারের ব্যবধানে ডাবল ফিগারে পৌঁছে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘টি-টোয়েন্টি কিছু কিছু ম্যাচে ভাল শুরু করা যায়, কিছু কিছু ম্যাচে হয় না। কিন্তু ব্যাটিং-বোলিং দিয়ে ভালভাবে ম্যাচ শেষ করতে হবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add