for Add

বিকেএসপিতে সোহাগ গাজীর ছয় উইকেট

দুই স্পিনার সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাম ঘূর্ণির মায়াজাল বেছালেন। সঙ্গে তোপ দাগালেন মোহর শেখ অন্তরও। তাতে একশর আগেই অলআউট হয়ে যায় বরিশাল বিভাগ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তি পায়নি রাজশাহী বিভাগও। সোহাগ গাজীর ঘূর্ণিতে পড়ে তারাও গুটিয়ে যায় দেড়শ পার হতেই। এক দিনেই পড়েছে ২১ উইকেট।

সোমবার সাভারের বিকেএসপিতে দ্বিতীয় টায়ারের ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ৮২ রানে অলআউট হয় বরিশাল। আর নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে অলআউট হয় রাজশাহীও। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে বরিশাল। ফলে লো স্কোরিং এ ম্যাচে প্রথম দিন শেষে ৪৬ রানে এগিয়ে আছে রাজশাহী।

টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বরিশাল। তাদের শিবিরে শুরুতেই জোড়া ধাক্কা দেন মোহর। ওপেনার সৈকত আলীর পর অধিনায়ক ফজলে মাহমুদকেও তুলে নেন তিনি। এরপর শুরু হয় দুই স্পিনারের মায়াজাল। বাকী আট উইকেট ভাগাভাগি করে নেন তারা। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি।

দলের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। তাও সর্বোচ্চ ইনিংসটি সাত নম্বরে নামা মইন খানের। করেছেন ১৮ রান।

রাজশাহীর পক্ষে মাত্র ১৮ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন সানজামুল। ৩৯ রানের বিনিময়ে ৪টি উইকেট পান তাইজুলও। বাকী দুটি শিকার মোহোরের।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি রাজশাহী। দুই ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক জহুরুল ইসলাম অমি ৫১ রানের জুটি গড়েন। কিন্তু এ জুটি ভাঙতেই গাজীর ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। তবে নবম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে জুনায়েদ সিদ্দিকির ৬২ রানের জুটিতে লিড পায় রাজশাহী। এছাড়া বলার মতো আর কোনো জুটি গড়ে ওঠেনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন জুনায়েদ। ৯৯ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া তাইজুল ৩৭ ও তানজিদ ৩৬ রান করেন। বরিশালের পক্ষে ৬৫ রানের খরচায় একাই ছয়টি উইকেট পান সোহাগ গাজি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুলের বলে ব্যক্তিগত ৪ রানেই ফিরে গেছেন সৈকত আলী। তবে দ্বিতীয় উইকেটে নাইটওয়াচম্যান হিসেবে নামা কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে ১৭ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন আরেক ওপেনার মইনুল ইসলাম।

Tags: , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add