for Add

টি-টোয়েন্টি সিরিজে কাল নিউজিল্যান্ড-বাংলাদেশ মুখোমুখি

ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামীকাল হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। বিটিভি, গাজী টেলিভিশন এবং টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ভাল করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে বড় দল-ছোট দলের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না।

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে আমরা যেভাবে খেলেছি তাতে হতাশ।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের সামর্থ্য অনুযায়ী ওয়ানডে সিরিজে পারফরম্যান্স করতে পারিনি। টি-টোয়েন্টি এমন এক ফরম্যাট যেখানে বড়-ছোট দলের মধ্যে কোন পার্থক্য নেই। কোন নির্দিষ্ট দিনে টি-টোয়েন্টি ক্রিকেটে পারফর্ম করা গুরুত্বপূর্ণ, র‌্যাংকিং যাই হোক না কেন। যদি এক বা দু’জন খেলোায়াড় পারফর্ম করে এবং আমরা যদি দল হিসেবে খেলতে পারি, বোলিং-ফিল্ডিংয়ে ভাল করা যায়, তবে এই ফরম্যাটে আমরা যেকোন দলকে হারাতে পারবো। এটাই আমরা বিশ্বাস করি।’

যদিও নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারে আশাবাদী মাহমুদুল্লাহ। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের পারফরম্যান্স তাদের পক্ষে কথা বলছে না। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩২টি, হার ৬২টি এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচ খেলে এখনো জয়হীন বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোন ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের ফলে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হার এখন ২৯টি ম্যাচে (১৬টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টুয়েন্টি)।

মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা জানি, নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। ওয়ানডে সিরিজে আমরা তা দেখেছি। তারা তাদের কন্ডিশনকে ভালোভাবে কাজে লাগিয়েছে, আমরা করতে পারিনি।’ মাহমুদুল্লাহর মতে, ওয়ানডে সিরিজে ব্যাটিংই তাদের হতাশ করেছে। তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভাল করতে পারিনি। আমাদের বোলাররা ভালো করেছে। আমরা কিছু ভুল করেছি, তাই ম্যাচের ফল আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি।’

মাহমুদুল্লাহ বলেন, ‘যদি আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি তবে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আনা সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের এখানে জয়ের ক্ষুধা রয়েছে। আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা কাল ক্রিকেটটাই খেলতে পারবো।’
অন্য দিকে বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার এবং টিম সেইফার্ট টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। আইপিএল কারনে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে। তারপরও তাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। উইলিয়ামসনের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন টিম সাউদি। দলে আছেন মার্টিন গাপটিল ও ইশ সোধি।

বেশ কিছু নতুন মুখ নিয়ে মাঠে নামলেও তারপরও তারা কঠিন প্রতিপক্ষ। কারণ তাদের ফিল্ডিং-ব্যাটিং বেশ শক্তিশালী। পুরো ওয়ানডে সিরিজে বাংলাদেশের ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। পাঁচটি ক্যাচ ফেলেছে তারা। এতে নিউজিল্যান্ডের জন্য সিরিজ জয় সহজ আরো সহজ হয়েছে। ফিল্ডিংয়ে নিজেদের ভুলকে স্বীকার করে টি-টোয়েন্টিতে ভাল করতে প্রত্যয়ী মাহমুদুল্লাহ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add