for Add

করোনায় আক্রান্ত টেন্ডুলকার

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে করোনা আক্রান্ত হবার খবর দিয়ে একটি স্ট্যাটাস দেন টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

টুইটারে টেন্ডুলকার লিখেন, ‘আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ আমি করোনায় আক্রান্ত। কিছু উপসর্গ রয়েছে। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। আমার পাশে থাকার জন্য সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ। সকলে সাবধানে থাকুন।’

সম্প্রতি রোড সেফটি সিরিজে খেলেছিলেন টেন্ডুলকার। ভারত লিজেন্ডসের অধিনায়কত্ব করেন তিনি। তার নেতৃত্বে শিরোপাও জিতে ভারত। ব্যাট হাতে ৭ ইনিংসে ২৩৩ রান করেছিলেন ৪৭ বছর বয়সী টেন্ডুলকার।

১৯৮৯ সালের নভেম্বরে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ২৪ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ানডে ও ১টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার।
টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ-সেঞ্চুরিতে ১৫,৯২১ রান, ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে ১৮,৪২৬ রান এবং টি-টুয়েন্টিতে ১০ রান করেন টেন্ডুলকার।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল-সেঞ্চুরিয়ান টেন্ডুলকার। ২০১০ সালে ফেব্রুয়ারিতে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন তিনি। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন টেন্ডুলকার।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add