for Add

আইপিএল প্রস্তুতি শুরু করেছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন পরিচালককে নিয়ে ক্ষোভ প্রকাশের পর বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যেই ক্রিকেটে ফেরার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান।

ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন সাকিব। তাই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে খেলতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য অনুশীলন শুরু করেছেন সাকিব।

আগামী ৯ এপ্রিল থেকে আইপিএলের ১৪তম আসর শুরু হবে। ১১ এপ্রিল প্রথম মাঠে নামবে সাকিবের দল কলকাতা। কলকাতার প্রথম ম্যাচে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দারাবাদ।

বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেটে আসেন সাকিব। দুই ঘন্টা অনুশীলনে জিমসহ ব্যাটিং-বোলিং করেন। আজকের দিনটি সাকিবের জন্য বিশেষ একটি দিন। কারণ ৩৪তম জন্মদিন উদযাপন করছেন তিনি। তবে জন্মদিনের পার্টির চেয়ে সাকিবের কাছে অনুশীলন বেশি অগ্রাধিকার পেয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে, আইপিএলে খেলার মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে তৈরি করার লক্ষ্যের কথা জানিয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব।

আইপিএল চলাকালীন শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি থাকায়, আইপিএল খেললে টেস্ট সিরিজটি মিস হবে তার। আইপিএল খেলার অনুমতি ইতোমধ্যে পেয়েছেন তিনি।

তবে ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেছেন, টেস্ট ক্রিকেট খেলতে চান না সাকিব। এতে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। আকরামের ওমন বক্তব্যে পর সাকিবের সমালোচনা করেছেন ক্রিকেট ভক্ত ও বিশেষজ্ঞরা।

তবে সাকিব জানিয়েছেন, তিনি কখনোই বলেননি যে, টেস্ট খেলতে চান না। তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাল প্রস্তুতি নিতেই আইপিএল খেলতে চান সাকিব।

ফেসবুকে একটি লাইভ শোতে সাকিব বলেন, সম্ভবত আকরাম খান ভালোভাবে চিঠিটি পড়েননি। না পড়েই এমন মন্তব্যে তার সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি আরো একজন বিসিবি পরিচালকের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তুলেছেন।

বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষিতে আকরাম বলেন, সাকিব যদি শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চান, তবে তার আইপিএলের অনুমতিপত্র পুনঃবিবেচনা করা হবে।

পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠায়, মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সাকিব দেখা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু তা এখন পর্যন্ত হয়নি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add