for Add

কঠিন মৌসুম শেষ করতে চান সালাহ

চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য ধরে রাখার মাধ্যমে অন্তত এবারের কঠিন মৌসুমটা কিছুটা হলেও ভালভাবে শেষ করার জন্য সতীর্থদের প্রতি আহবান জানিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

প্রিমিয়ার লিগে শুরুটা ভাল হলেও মাঝপথে এসে হঠাৎ করেই ছন্দপতন ঘটে বর্তমান চ্যাম্পিয়নদের। ইনজুরির সাথে ঘরের মাঠ এ্যানফিল্ডের ব্যর্থতায় বর্তমানে টেবিলের সপ্তম স্থানে রয়েছে জার্গেন ক্লপের দল। মৌসুমের শেষ প্রান্তে এসে শিরোপা ধরে রাখা যে কোনভাবেই সম্ভব না তা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়াটাও অনেকটাই অনুমেয়। যদিও এখনো অসম্ভব নয়। লিগ টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ২৫ পয়েন্ট ও চতুর্থ স্থানে থাকা চেলসির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে রেডসরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে জার্মান ক্লাব লিপজিগকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। এপ্রিলে অবশ্য তাদেরকে শেষ আটে স্প্যানিশ জায়ান্ট ও লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। সেই ম্যাচকে সামনে রেখে মিশরীয় ফরোয়ার্ড সালাহ সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন অন্তত ইউরোপীয়ান সাফল্য দিয়েই এবার যাতে মৌসুম শেষ হয়। লিভারপুলের ওয়েবসাইটে সালাহ বলেছেন, ‘সর্বশেষ ফলাফলে আমি খুশি। আশা করছি জয়ের এই ধারা বজায় রাখতে পারব। বিষয়টা আমাদের সকলের জন্যই কঠিন। কারণ পুরো পরিস্থিতি বিবেচনায় প্রিমিয়ার লিগে এই মুহূর্তে আমাদের যা পজিশন তাতে এগিয়ে যাওয়াটা কিছুটা হলেও কঠিন। কিন্তু নিজেদের উপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করছি ভাল কিছুই হবে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা ভাল খেলছি।’

লিভারপুলের ফর্মহীনতা সত্বেও সালাহ এখনো পর্যন্ত টটেনহ্যাম তারকা হ্যারি কেনের সাথে ১৭ গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন। সব ধরনের প্রতিযোগিতায় গত চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মত তিনি ২৫ গোলে পৌঁছে গেছেন। নিজস্ব ফর্মের দিক থেকে অবশ্য সালাহ নিজেকে শীর্ষেই রেখেছেন। কিন্তু এই ফর্ম দিয়ে তিনি দলের উন্নতিতে সহযোগিতা করতে চান। এ সম্পর্কে সালাহ বলেছেন, ‘আমি শুধুমাত্র আমার নিজের মৌসুম নিয়ে কথা বলতে চাই না। কারণ আমরা সব সময়ই একটি দল হিসেবে খেলে থাকি। সে কারণেই আমি বলতে চাই এটা আমাদের সকলের জন্যই একটি কঠিন মৌসুম। ম্যাচ জয়ের জন্য আমাদের সকলকেই যার যার পজিশন থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আগামী কয়েকটি ম্যাচ জয়ের জন্য আমরা শতভাগ দিতে প্রস্তুত আছি। আশা করছি সেটা করতে পারব এবং চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের এগিয়ে নিতে পারব।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add