for Add

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী টি-টোয়েন্টি আয়োজনে আশাবাদী বিসিবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে গত বছরের ২১ ও ২৩ মার্চ হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। এ জন্য বেশ কিছু তারকা ক্রিকেটার নিয়ে তালিকাও চূড়ান্ত করে। তারা ম্যাচ দু’টি খেলতে সম্মতও ছিলেন। তবে গেল বছর কোভিড-১৯ এর প্রাদুর্ভাব গোটা বিশ্বকে থমকে দেয়ায় বিসিবি ম্যাচগুলো স্থগিত করতে বাধ্য হয়।

কোভিড-১৯ এখনো বিশ্বসহ বাংলাদেশের অবস্থাও সহনীয় পর্যায়ে আসেনি তাই বিসিবি ম্যাচ দুটি আয়োজনের কোনও উদ্যোগ নেয়নি। কয়েক মাস যাবত সংক্রমণ কিছুটা কমলেও সম্প্রতি তা আবার বেড়েছে। তবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন হাল ছাড়ছেন না। তিনি বলেন, জন্মশতবার্ষিকীর উদযাপন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় এবং সংক্রমণ কমে যাওয়ার সাথে সাথে ঐ দু’টি ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বিসিবি।

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে জাতির পিতার ১০১তম জন্মদিনে দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি। পাপন বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী আয়োজন ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় ম্যাচ আয়োজন সম্ভব বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, তবে আমাদের এটিও মনে রাখতে হবে কোভিড-১৯ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই। অতএব, যাই হোক না কেন আমাদের সে দিকে নজর রাখতে হবে। তবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ম্যাচগুলা আয়োজন করতে চাই।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add