for Add

নাজমুল একাদশের কাছে পরাজিত তামিম একাদশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে দু’দলে ভাগ হয়ে আজ মঙ্গলবার একটি ওয়ানডে ফরম্যাটে প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।

প্রস্তুতি ম্যাচের জন্য তামিম একাদশ এবং নাজমুল হোসেন শান্ত একাদশ নামে গঠন করা হয় দুটি দল। অর্থাৎ দল দু’টিকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল একাদশ।

কুইন্সটাউনের জন ডেভিস ওভাল মাঠে প্রথমে ব্যাট করতে নামে তামিম একাদশ। ৫০ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান করে তামিম একাদশ। দলের পক্ষে নাইম শেখ ১২, সৌম্য সরকার ২৮, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫, শেখ মাহাদি ৩৮, মোহাম্মদ মিঠুন অপরাজিত ৬৬ রান করেন।

এই প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের স্থানীয় পাঁচজন ক্রিকেটারও খেলেছেন। তামিম একাদশের হয়ে ব্যাটসম্যান বেনজি কুলহানে অপরাজিত ৪৬ রান করেন। নাজমুল হোসেন শান্ত একাদশের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার রুবেল হোসেন। ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৪০ রানে ১টি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

জয়ের জন্য ২৩৪ রানের টার্গেট পায় নাজমুল হোসেন শান্ত একাদশ। জবাবে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের হাফ-সেঞ্চুরিতে ৪৬ দশমিক ৫ ওভারেই জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্ত একাদশ।

লিটন ৫৯, মিরাজ ৫০ ও শান্ত ৪০ রান করে আহত অবসর নেন। মুশফিকুর ৫৪ ও সাইফউদ্দিন ১৬ রানে অপরাজিত থাকেন। তামিম একাদশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ২১ রান খরচ করেন।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২০ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয় শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দু’টি টি-টোয়েন্টি। শেষ দু’টি টি-টুয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়

সংক্ষিপ্ত স্কোর :
তামিম একাদশ : ২৩৩/৫, ৫০ ওভার (মিঠুন ৬৬, বেনজি ৪৬, শেখ মাহাদি ৩৮, মাহমুদুল্লাহ ৩৫, সৌম্য ২৮, নাঈম শেখ ১২, রুবেল ৪/৪২, সাইফউদ্দিন ১/৪০)।

নাজমুল একাদশ : ২৩৫/১, ৪৬.৫ ওভার (লিটন ৫৯ (আহত অবসর), মিরাজ ৫০ (আহত অবসর), শান্ত ৪০ (আহত অবসর), মুশফিক ৫৪, সাইফউদ্দিন ১৬, মুস্তাফিজ ১/২১)।

ফল : নাজমুল হোসেন শান্ত একাদশ ৯ উইকেটে জয়ী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add