for Add

সিরিজের শেষ ম্যাচে ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস আজ মুখোমুখি

সিরিজের শেষ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস মুখোমুখি হচ্ছে। সিরিজের শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজের একমাত্র চারদিনের ম্যাচে ইনিংস ও ২৩ রানে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে জিতে তারা। আয়ারল্যান্ডের খেলোয়াড় রুহান প্রিটোরিয়াসের করোনা পজিটিভ হওয়ার রিপোর্টে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল।

প্রিটোরিয়াসের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় সিরিজটি হুমকির মুখে পড়েছিল। তবে পরবর্তীতে প্রিটোরিয়াসহ সকল খেলোয়াড়, স্টাফ ও সংশ্লিষ্টদের আবারো করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় সিরিজটি সম্পন্ন হয়।

দ্বিতীয় ওয়ানডে ৪ উইকেটে, তৃতীয়টি ৬ উইকেটে, চতুর্থটি ৮ উইকেটে ও পঞ্চমটি ৫ রানে জিতে বাংলাদেশ। যদি আজ একমাত্র টি-টোয়েন্টিটি জিততে পারে বাংলাদেশ তাহলে জয়হীন থেকে সফর শেষ করবে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি সিরিজটি দুই ম্যাচের ছিল। কিন্তু সফর সংক্ষিপ্ত করার সিদ্বান্ত নেয় আয়ারল্যান্ড। কারণ বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত হয়ে দেশে ফিরতে হবে আয়ারল্যান্ড উলভসকে। কিন্তু করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতকে ‘রেড লিস্টে’ অর্ন্তভুক্ত করেছে আয়ারল্যান্ড সরকার।

তাই সংযুক্ত আরব আমিরাত দিয়ে না গিয়ে অন্য মাধ্যমে দেশে ফিরতে চাইছে আইরিশরা। এরমধ্যে আবার কোয়ারেন্টাইন নিয়ে নতুন নিয়ম আগামী ১৯ মার্চ থেকে কার্যকর করতে যাচ্ছে আয়ারল্যান্ড সরকার। বিদেশ ফেরতদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম নতুন করে চালু করেছে আইরিশ সরকার। তাই ১৯ মার্চের আগেই দেশে ফিরতে চায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। তাই ১টি টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরবে আইরিশরা।

এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) জানায়, সিআই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ সূচি পরিবর্তনে একমত হয়েছে। দু’টি টি-টোয়েন্টি সিরিজ ছিল ১৭ ও ১৮ মার্চ।

দলটির হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওর্থ জানান, ‘এটা দুর্ভাগ্যের, একটি টি-টোয়েন্টি ছাড় দিতে হচ্ছে আমাদের। ক্যাটাগরি-২ ‘লাল তালিকা’ হয়ে যেসব যাত্রীরা দেশে ফিরবে তাদের জন্য কোয়ারেন্টাইন বিধির মাত্রা বাড়িয়েছে আইরিশ কর্তৃপক্ষ। দেশে ফিরে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমাদের ফিরতি যাত্রা (ঢাকা থেকে) সংযুক্ত আরব আমিরাত হয়ে। কাজেই আমাদের স্কোয়াডকেও এই নিয়মের আওতায় পড়তে হবে সেটা ওখানে বিরতি দিয়ে হোক বা ট্রানজিট হয়ে হোক। এজন্য আমাদের ফেরার পথ বদলাতে হবে। লাল তালিকায় নেই এমন কোন দেশ হয়ে ফিরতে হবে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add