for Add

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে প্রথম স্বর্ণ জিতল নারী ক্রিকেটে নীল দল

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে প্রথমবারের মত অন্তর্ভূক্ত হওয়া ক্রিকেটে নারী বিভাগে শিরোপা জিতল বাংলাদেশ নীল দল। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নীল দল ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সবুজ দলকে।

ফাইনালের আগে গ্রুপ পর্বেও দু’টি ম্যাচই জিতেছিল বাংলাদেশ নীল দল। সেখানে সবুজ দলকেও হারিয়েছিল তারা। তাই ফেভারিটের তকমা নিয়ে ফাইনাল খেলতে নামে নীল দল। মাঠের লড়াইয়েও সেটি প্রমাণ করে জাহানারা আলমের নেতৃত্বাধীন নীল দল।

টস জিতে সবুজ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নীল দল। প্রথমে ব্যাট করা সবুজ দলকে ৩৫ দশমিক ৬ ওভারে মাত্র ৭২ রানে অলআউট করে দেয় দেয় নীল দল। স্কোরবোর্ড ৪৪ রান উঠতেই ৫ উইকেট হারায় তারা।

পরবর্তীতে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সবুজ দলের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মনি। রোমানার ব্যাট থেকে আসে ১৪ রান। বল হাতে নীল দলের জাহানারা আলম ৮ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। ৭ ওভার বল করে ১৫ রান খরচ করে তিন উইকেট নেন মুমতা হেনাও। এছাড়া সালমা খাতুন ৯ রান দিয়ে নেন ২ উইকেট।

জয়ের জন্য ৭৩ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে ১৮ দশমিক ২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নীল দল। ওপেনার মুরশিদা খাতুন ৯ রান করে ফিরেন। দলীয় ২৪ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে ৩০ রান যোগ করেন ফারজানা হক ও শামীমা সুলতানা। ওপেনার শামিমা সর্বোচ্চ ৩১ রান করেন। ৫৫ বল খেলে ৫টি চার মারেন তিনি। ২৮ রানে অপরাজিত থেকে দলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফারজানা হক। ১ রানে অপরাজিত থাকেন ইশমা তানজিম।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন নীল দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন নীল দলের মুমতা হেনা। সেরা ব্যাটসম্যান হয়েছেন সবুজ দলের রোমানা আহমেদ এবং সেরা বোলার যৌথভাবে নীল দলের মুমতা হেনা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বিওএ সহসভাপতি শেখ বশির আহমদ মামুন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম উপস্থিত ছিলেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add