for Add

চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভার ৫ উইকেটে ২৪২ রান করেছে বাংলাদেশ। হাফসেঞ্চুরি তুলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছেন ওপেনার সাদমান ইসলাম। বাসস।

প্রথম সেশনে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেটে ৬৯ রান করেছিল বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত ৫৮ ওভারে ৪ উইকেটে ১৪০ রান তোলে টাইগাররা। ফলে প্রথম দুই সেশন শেষে চাপে পড়েছিল বাংলাদেশ। এর পর ষষ্ঠ উইকেটে ৯৫ বলে অবিচ্ছিন্ন ৪৯ রান করে দিন শেষে দলকে ভাল অবস্থায় নিয়ে যান সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব ৩৯ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন। প্রথম দু’টি সেশনে ২টি করে উইকেট হারায় বাংলাদেশ। শেষ সেশনে টাইগারদের পতন ঘটে ১ উইকেট।

প্রত্যাবর্তন টেস্টে সাকিবসহ চার স্পিনার ও এক পেসার নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে ইনিংস শুরু করেন দুই বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম ও তামিম ইকবাল।

ইনিংসের প্রথম ডেলিভারিতে কভার দিয়ে দারুণ এক শটে বাউন্ডারি আদায় করে নেন সাদমান। এর পর সাদমানের ব্যাট থেকে আরো ১টি ও তামিমের ২টি চার মারেন। এতে ৪ ওভার শেষে ২৩ রান পেয়ে যায় বাংলাদেশ। এ স্কোরে ভাল শুরুর ইঙ্গিত দিয়েছিলেন স্বাগতিক দুই ওপেনার। কিন্তু পঞ্চম ওভারের তৃতীয় বলে ৯ রান করা তামিমকে বোল্ড করে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসান কেমার রোচ।

দলীয় ২৩ রানে প্রথম উইকেট পতনের পর উইকেটে আসেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। মুখোমুখি হওয়া চতুর্থ বলেই বাউন্ডারি দিয়ে রানের খাতা খুলেন শান্ত। এর পর সাদমানকে নিয়ে দক্ষতার সাথে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামাল দেন শান্ত। ১৮তম ওভারে দলের স্কোর ৫০ স্পর্শ করেন সাদমান-শান্ত।

তবে ২৪তম ওভারের প্রথম বলে সাদমানের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন শান্ত। ৩টি চারে ৫৮ বলে ২৫ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে সাদমানের সাথে ১১২ বলে ৪৩ রান যোগ করেন শান্ত।

শান্তর আউটের পর ক্রিজে আসেন অধিনায়ক মোমিনুল হক। মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত আর কোন উইকেটের পতন ঘটেনি। সাদমান ৮২ বলে ৪টি চারে ৩৩ ও মোমিনুল ২ রান নিয়ে বিরতিতে যান।

বিরতির পর ফিরে সাবধানতার সাথেই খেলছিলেন সাদমান ও মোমিনুল। ৪৯তম ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজ বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে বাউন্ডারি মেরে সপ্তম টেস্টে দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ নেন সাদমান। ২০১৮ সালে মিরপুরে এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই হাফসেঞ্চুরি তুলে ৭৬ রান করেছিলেন তিনি। এর পর ১০ ইনিংসে বড় ইনিংস খেলতে পারেননি সাদমান।

১২৮তম বলে সাদমানের হাফসেঞ্চুরি পর প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক মোমিনুল। ধৈর্য্যর পরীক্ষা দিয়ে খেলতে থাকা মোমিনুল খেই হারিয়ে ফেলেন। ওয়ারিকানের বলে শর্ট মিডউইকেটে জন ক্যাম্পবেলকে ক্যাচ দেন মোমিনুল। ৯৭ বলে ২টি চারে ২৬ রান করেন বাংলাদেশের অধিনায়ক। সাদমানের সাথে ১৬৭ বল খেলে ৫৩ রান যোগ করেন মোমিনুল।

অধিনায়ককের পতনের পর মুশফিকুর রহিমকে নিয়ে চা-বিরতিতে যাবার স্বপ্ন দেখছিলেন সাদমান। কিন্তু সেটি হতে দেননি ওয়ারিকান। বিরতি হবার ১০ বল আগে সাদমানকে লেগ বিফোর ফাঁদে ফেলেন ওয়ারিকান। ১৫৪ বলে ৬টি চারে ৫৯ রান করেন সাদমান।

ফলে মুশফিক ৯ ও ছয় নম্বরে নামা সাকিব আল হাসান ৩ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে যান। বিরতি থেকে ফিরে দলকে শক্ত ভিত গড়ে দেয়ার চেষ্টা করেন মুশফিক-সাকিব। যেটা চেষ্টা করেও বেশি দূর যেতে পারেননি সাদমান-শান্ত-মোমিনুল। তাদের মতই একই পথে হেঁটেছেন সাকিব-মুশফিক। ভিত গড়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন তারা।
কিন্তু বাংলাদেশের স্কোর দেড়শ অতিক্রম করে দু’শর দিকে এগিয়ে যাচ্ছিল। দু’শতে পৌঁছানোর আগে বিচ্ছিন্ন হয়ে যান সাকিব-মুশফিক।

স্পিনার ওয়ারিকানের তৃতীয় শিকার হন মুশফিক। দলীয় ১৯৩ রানে মুশফিককে আউট করেন ওয়ারিকান। ৬টি চারে ৬৯ বলে ৩৮ রান করেন মুশফিক। পঞ্চম উইকেটে ১০৮ বলে ৫৯ রান যোগ করেন তারা। মুশফিকের বিদায়ের পর লিটনকে নিয়ে আর কোন উইকেট না হারিয়ে ভালভাবে দিন শেষ করেন সাকিব।

বাংলাদেশ ইনিংস :
সাদমান ইসলাম এলবিডব্লু ব ওয়ারিকান ৫৯
তামিম ইকবাল বোল্ড ব রোচ ৯
নাজমুল হোসেন শান্ত রান আউট (রোচ/সিলভা/মায়ারস) ২৫
মোমিনুল হক ক ক্যাম্পবেল ব ওয়ারিকান ২৬
মুশফিকুর রহিম ক কর্নওয়াল ব ওয়ারিকাান ৩৮
সাকিব আল হাসান অপরাজিত ৩৯
লিটন দাস অপরাজিত ৩৪
অতিরিক্ত (বা-২, লে বা-২, নো-৩, ও-৫) ১২
মোট (উইকেট, ওভার)
উইকেট পতন : ১/২৩ (তামিম), ২/৬৬ (শান্ত), ৩/১১৯ (মোমিনুল), ৪/১৩৪ (সাদমান), ৫/১৯৩ (মুশফিকুর)।

ওয়েস্ট ইন্ডিজ বোলিং :
কেমার রোচ : ১৬-৫-৪৪-১,
শানন গ্যাব্রিয়েল : ১৭-৩-৫১-০ (ও-১),
রাকিম কর্নওয়াল : ২২-১-৫৬-০,
কাইল মায়ারস : ৭-২-১৬-০,
জোমেল ওয়ারিকান : ২৪-৫-৫৮-৩ (নো-৩),
ক্রেইগ ব্রার্থওয়েট : ৪-০-১৩-০।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add